
উদ্ভোধন হলো বিআরটিসি বাসে র্যাপিড পাস কার্যক্রম। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি বুধবার সকাল রাজধানীর গুলিস্তানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসে র্যাপিড পাস চালু কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক সাবিহা পারভীনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হিসেবে আরো এক ধাপ এগিয়ে গেল বিআরটিসি। মেট্রোরেল ও বিআরটিসি বাসের পাশাপাশি বেসরকারি পরিবহনে র্যাপিড পাস চালু করার লক্ষ্যে কাজ করছি।
বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিআরটিসিতে র্যাপিড পাস চালু করা হচ্ছে।
এখন থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা কোন ধরনের ঝামেলা ছাড়াই চলাচল করতে পারবেন। র্যাপিড পাস হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা। এর ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ভাড়া নিয়ে জটিলতা নিরসন হবে। অনেকদিনের ভোগান্তির অবসান হবে বলে যাত্রীরাও আশা প্রকাশ করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.