Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » উপজেলা পরিষদ নির্বাচন : তফসিল আজ
    Ticker

    উপজেলা পরিষদ নির্বাচন : তফসিল আজ

    নিজস্ব প্রতিনিধিBy নিজস্ব প্রতিনিধিMarch 21, 2024Updated:March 21, 2024No Comments2 Mins Read

    আজ বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল । গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

    এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১ লাখ টাকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

    একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনের সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে। ভোটের তারিখ জানানো হলেও এখনো পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়নি। আজ সকালে এ বিষয়ে বৈঠক ডেকেছে ইসি।

    ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভা রয়েছে। ভোটের তারিখ আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল এ দিন ঘোষণা করা হতে পারে।

    ইসি সূত্র জানায়, আজ ইসির বৈঠক থেকে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হতে পারে। এ ছাড়া ইসির বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্পর্কে আলোচনা করার কথা রয়েছে।

    এবার জামানত রক্ষায় ভোট পেতে হবে ১৫ শতাংশ
    চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ যে বাড়ানো হয়েছে, এর বাইরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে ইসি। গত মঙ্গলবার এটি প্রকাশ করা হয়। আসন্ন উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে বলে তিনি জানান।

    সংশোধিত বিধি অনুযায়ী, প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এত দিন তা ছিল ৮ শতাংশ।

    এ ছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন।

    ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের স্বাক্ষর অনেক সময় জাল করা হয়। তাই কমিশন এটি তুলে দিতে চেয়েছে।

    আগামী মে মাসে ৪ ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছে, তারা এবার স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয় প্রতীক দেবে না।

    উপজেলা পরিষদ নির্বাচন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version