Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নায়িকা অপু বিশ্বাসের রহস্যময় স্ট্যাটাস
    Ticker

    নায়িকা অপু বিশ্বাসের রহস্যময় স্ট্যাটাস

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কMarch 22, 2024No Comments2 Mins Read

    বুবলী-শাকিবের ছেলে বীরের জন্মদিন ২১ মার্চ। ছেলের বিশেষ দিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি।

    প্রায় ৫ মিনিটের সেই ভিডিওটি নাকি আরেক অভিনেত্রী পরীমনির একটি ভিডিও থেকে ধারণা নিয়ে করা।

    অভিনেত্রী নাম উল্লেখ না করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার পর সোশ্যালে ভার্চুয়ালি লড়াই শুরু হয় পরী-বুবলীর। এবার সেই লড়াইয়ের মাঝে সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস।

    গত বুধবার রাতে ছেলেকে নিয়ে ভিডিও পোস্ট করেন বুবলী। এর পর তাকে খোঁচা দিয়ে ফেসবুকে পরীমনি লেখেন— ‘আপা গো আপা। পুরাটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব। কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’

    বুবলীও চুপ থাকার মানুষ নন। পরীমনির ইঙ্গিতমূলক স্ট্যাটাসের জবাব দিয়েছেন তিনি। ‘বসগিরি’খ্যাত এ নায়িকা লেখেন, ‘পাশের দেশে টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে।

    যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।’

    এর পর পাল্টা এক স্ট্যাটাস দেন পরীমনি। তিনি লেখেন, হি হি হি একটি শিক্ষিত বকরির গরুর রচনা। কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবলতাবল লজিক দিতে থাকে বুঝলাম।

    কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কী কী সব লিখলো ভাই। পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না, যে কী লিখছিল। আমি শিউর।

    অন্যদিকে পরীমনি-বুবলীর মধ্যে ভার্চুয়ালি যখন এভাবে লড়াই চলছে, এরই মধ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলেন অপু বিশ্বাস।

    বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন— ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

    অপুর এ স্ট্যাটাসের অর্থ অবশ্য বুঝতে বাকি নেই নেটিজেনদের। তারা বলছেন, বুবলীকে এবার অপু বিশ্বাসও খোঁচা দিলেন। সামাজিকমাধ্যমে যা নিয়ে চলছে এখন নানা সমালোচনা।

    নায়িকা অপু বিশ্বাসের রহস্যময় স্ট্যাটাস
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version