
পুরান ঢাকার চকবাজারের ইসলামাবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ শেষ রাতের দিকে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
[caption id="attachment_16772" align="alignnone" width="300"]
আগুন লাগার ঘটনায় প্রত্যক্ষদর্শি[/caption]
শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরপর আরো ৮টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট কাজ করছে।
তবে কী কারণে আগুন লেগেছে, কোথা থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা কিছু জানাতে পারননি তিনি।
এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.