Site icon Daily Dhaka Press

ঈদে সকাল’র ‘ওয়েটিং ফর লাভ’

 ঈদুল ফিতরের অনুষ্ঠান মালায় ঈদের সপ্তম দিন রাত ১১.২০ মিনিটে মাছরাঙা টেলিভিশন এ প্রচারিত হবে টেলিফিল্ম ওয়েটিং ফর লাভ! আহসান হাবিব সকাল এর রচনা ও পরিচালনা, ব্লু হ্যাভেন কমিউনিকেশন এর প্রযোজনা ও পরিবেশনায় ওয়েটিং ফর লাভ টেলিফিল্ম টিতে অভিনয় করেছেন,-জাহের আলভী, নাদিয়া আফরিন মীম,রকি খান,শ্যামলী,আরজে নীরব,অনুভব মাহবুব, বাদশা আলমগীর, সাদেক ও শিশু শিল্পী জান্নাত সহ অনেকই।

সবার জীবনে কখনো না কখনো,কোন না কোন ভাবে ভালবাসা ভালোলাগা এসব কিছু এসেছে, কাউকে না কাউকে কখনো না কখনো ভাললেগেছে ভালবেসেছ, হোকনা ‘সে’ একতরফা ।

যখন তোমাকে কেউ কখনো নিজের জীবনে চেয়েও বেশী ভালোবাসে নিঃস্বার্থভাবে তখন তার গুরুত্ব দিতে শেখো, কারণ হয়তো এমন একদিন আসবে, তুমিতো গুরুত্ব বুঝতে পারবে কিন্তু বুঝানোর মানুষটি আর থাকবেনা।এমনই ভাব ও ভাবনা থেকে তৈরী হয়েছে টেলিফিল্ম ওয়েটিং ফর লাভ এর গল্প।

এ বিষয়ে নাট্যকার আহসান হাবীব সকল জানান, প্রেম মানুষের মনে ব্যাপক প্রভাব সৃষ্টি কর। মনস্তাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে এক অন্য ভূবনে প্রবেশ করে মানুষ।

কখনো প্রেম দীর্ঘস্থায়ী হয় কখনো ঠুনকো। এমনই কিছু ভাবনা নিয়ে নাটকটি লেখা। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

Exit mobile version