Site icon Daily Dhaka Press

সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনে উত্তাল, উত্তপ্ত বুয়েট

নিজস্ব সংবাদদাতা: দুই দিন যাবৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ( বুয়েট) সাধারণ ছাত্র-ছাত্রীরা বুয়েটের DSW এর পদত্যাগ সহ বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল মিটিংয়ে উত্তপ্ত বুয়েট ক্যাম্পাস ।

ছাত্র-ছাত্রীরা DSW এর পদত্যাগ সহ বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শন ও স্লোগান মধ্যে উত্তপ্ত হয়ে আছে বুয়েট ক্যাম্পাস। আজ আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল থেকে সাধারণ ছাত্র-ছাত্রীরা প্রথমে বুয়েটের প্রধান ফটকের সামনে বুয়েট শহিদ মিনার চত্বরে অবস্থান করে DSW এর পদত্যাগ দাবি করে ব্যাঙ্গাত্মকভাবে মূলা প্রদর্শন করতে করে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে এবং প্রেস ব্রিফিং এ ছাত্রছাত্রীরা বলেন আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত ২৮ মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশে নিরাপত্তার অভাব বোধ করছি। এই মর্মে বুয়েট ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে বুয়েট প্রশাসনের নিকট তয়নিম্নোক্ত দাবি সমূহ গতকাল পেশ করেছিলাম। সেগুলোরই বর্তমান অবস্থা সম্পর্কে সকলকে সম্যক অবহিত করছি এবং ঘটনাপ্রবাহ অনুযায়ী আমাদের পরিবর্তিত দাবি পুনরায় পেশ করছি।

গতকাল আমরা বুয়েটের সকল ব্যাচের শিক্ষার্থীরা আমাদের আন্দোলনের প্রথম দাবি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ২৮ মার্চের মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ইমতিয়াজ রাব্বি, “বুয়েটে সকল রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ” এই নীতিমালা ভঙ্গ করার কারণে আমরা আজ সকাল ৯ টার মধ্যে ইমতিয়াজ রাব্বির বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং হল বাতিল এর দাবি জানিয়েছিলাম। প্রশাসন কর্তৃক ইমতিয়াজ রাব্বির হল বহিষ্কার ইতোমধ্যে নিশ্চিত করা হলেও বুয়েট থেকে তার স্থায়ী একাডেমিক বহিষ্কার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয় নি। আমরা আজ দুপুর ২ টার মধ্যে লিখিতভাবে ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

উক্ত ঘটনায় ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যেসকল শিক্ষার্থীরা জড়িত ছিল তাদের একাংশের নাম পরিচয় আমরা ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি। তারা হলো এ. এস. এম. আনাস ফেরদৌস (ID: 1818004), মোহাম্মদ হাসিন আরমান নিহাল (ID: 2106101), অনিরুদ্ধ মজুমদার (ID: 2106079), জাহিরুল ইসলাম ইমন (ID: 2112031) এবং সায়েম মাহমুদ সাজেদিন রিফাত (ID: 2106126)। আমরা ইমতিয়াজ রাব্বির মতোই বিশ্ববিদ্যালয় সংবিধানের নিয়ম ভঙ্গের দায়ে এবং বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক অপশক্তি অনুপ্রবেশ করানোর চেষ্টা করায় এদের সকলের বুয়েট থেকে স্থায়ী একাডেমিক এবং হল বহিষ্কারের দাবি জানাচ্ছি। অতঃপর ছাত্রছাত্রীরা বুয়েট শহীদ মিনার হইতে ভোটের ভিতর রেজিস্টার্ড বিল্ডিং ( ভি,সি) অফিসের সামনে গিয়ে সকল ছাত্র-ছাত্রীরা অবস্থান নেয় । সেখানেও কেহ গলায় মূলার মালা পড়ে আবার অনেকে বিভিন্ন দেন ধরনের ক্লেকার্ড হাতে নিয়ে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি ও বুয়েটের (ডি এস ডব্লিউ) এর পদত্যাগ দাবি করে কবিতা আবৃত্তি ও শ্লোগান দিয়ে প্রকম্পিত করে রাখে বুয়েট ক্যাম্পাস কে । সেখানে দুপুর দুইটা পর্যন্ত অবস্থান করা থাকলেও রমজানে অনেক ছাত্রছাত্রীরা অসুস্থতা বোধ করায় দুপুর সাড়ে বারোটার দিকে আজকের মত আন্দোলন সেখানে সমাপ্ত ঘোষণা করে এবং আগামীকাল সকাল থেকে ছাত্র-ছাত্রীরা আবারো আন্দোলনে চলবে বলে জানায়।

Exit mobile version