Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভাড়া মওকুফ করে অনন্য নজির ঢাকার এক বাড়িওয়ালার!
    Lead

    ভাড়া মওকুফ করে অনন্য নজির ঢাকার এক বাড়িওয়ালার!

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 1, 2024No Comments2 Mins Read

    ঢাকা : নিত্যপণ্যের উচ্চমূল্য, বাসা ভাড়াসহ যেখানে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেখানে অনন্য নজির স্থাপন করলেন রাজধানীর মিরপুর এলাকার রুপালি হাউজিংয়ের এক বাড়িওয়ালা। ঈদ উপলক্ষে বাড়াটিয়াদের বাসা ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন তিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়িয়ে পড়েছে এমন একটি পোস্ট। রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল। সোমবার (১ এপ্রিল) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি।

    বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন, আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার… আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কি না জানি না এবং শুনিনি কখনো- আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটা ও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ ওনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

    আলিমুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ প্রকাশ করেছি মাত্র।

    এদিকে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছেন। জানা যায়, এই বাড়িওয়ালার হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্যই এ উপহার দিয়েছেন।

    আলিমুর রহমানের করা সেই পোস্টের কেমেন্টসে বাড়িওয়ালার জন্য প্রশংসার জোয়ার বয়ে গেলেও অনেকেই অন্য বাড়ির মালিকদের নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান।

    নাজমুল হাসান নামে একজন লিখেন ‌‘আলহামদুলিল্লাহ। এরকম কখনো শুনিনি ভাই। ওনার জন্য দোয়া রইল।’ মো. মঞ্জুর মুর্শেদ নামে একজন লেখেন, কোথায় এ হাউজিং? বাসা কি আর খালি আছে?

    হিমা রুজারিও নামে একজন মন্তব্য করে বলেন, ‌‘ঈশ্বর ওনার এবং ওনার পরিবারের মঙ্গল করুন। ভাইয়া পোস্টটা কি শেয়ার দিতে পারি? কারণ এমন দৃষ্টান্ত সহজে দেখা যায় না।’

    অন্তু মুজাহিদ নামে একজন পোস্টটি শেয়ার করে তার টাইমলাইনে লেখেন, ‌‘হে আল্লাহ, রাজধানীর সব বাড়িওয়ালাকে রাতারাতি নিচের এই বাড়িওয়ালার মতো দারাজ দিলের মালিক বানিয়ে দাও।’

    সিজ্জিল মমতাজ নামে একজন আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‌‘ঢাকা শহরের বাড়িওয়ালারা ভাড়াটিয়াকে মানুষ মনে করে না। দুই বছর পর পর ভাড়া বাড়ায়। ৫ তারিখের মধ্যে ভাড়া সার্ভিস চার্জ না দিলে পাঁচবার লোক পাঠায়। ৯৯ ভাগ অমানুষের মধ্যে একজন মানুষ আছে বলে এখনো পৃথিবীটা সুন্দর।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version