Site icon Daily Dhaka Press

মেসিকে নিয়ে সুখবর মিয়ামির

ক্রীড়াঙ্গন ডেস্ক: পেশিতে চোট পেয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। খেলেননি এমএলএসের কয়েকটি ম্যাচ। খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচেও। তাকে নিয়ে ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্তিনো জানিয়েছিলেন, তাদের ভাবনায় কনকাকাফ। তাই মেজর লিগ সকারে মেসিকে ঝুঁকি নিতে চাননি তারা। অবশেষে কাঙ্খিত সেই ম্যাচ এসেছে। যেখানে মেসির ফেরার সম্ভাবনা জেগেছে। এমনটায় জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

তবে শুরু একাদশে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করেনি মিয়ামি। ম্যাচের আগে সংবাদ সম্মলনে মিয়ামি কোচ জেরার্ডো বলেন, ‘আগামীকাল বলতে পারব মেসি শুরু থেকে খেলবে কিনা। কারণ এখনও আমি জানি না। সে অনুশীলন করেছে আজ, তবে খেলানো যাবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারব কাল। এখনও ২৪ ঘণ্টা বাকি। তার চোট নিয়ে পর্যালোচনা করব। সময়টা আমাদেরকে সামলাতে হবে।

তিনি আরও বলেন, ‘মনটেরির বিপক্ষে আমাদের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভাবতে হবে যে আমরা কেবল এপ্রিলের শুরুতে আছি। এ কেবলই শুরু। আমাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা ঝুঁকিতে ফেলা উচিত নয়। অন্য যেকোনো খেলোয়াড়ের মতো মেসির জন্য কোনটা ভালো হবে তা মূলত আমরা নির্ধারণ করব এবং সেখান থেকে আমরা সঠিক সিদ্ধান্তই নেব।’

গত ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে ডান পেশির অস্বস্তিতে পড়েন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। তারপর থেকে মেসি মাঠের বাইরে

Exit mobile version