Site icon Daily Dhaka Press

ইবির শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। শনিবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে ২০ এপ্রিল ২০২৪ তারিখে অব্যহতি দেয়া হলো। তদ্বস্থলে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমকে ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে এক বছরের জন্য শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগ প্রদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, আমাকে এই দায়িত্ব প্রদান করায় আমি প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি সবসময়ই শিক্ষার্থী বান্ধব ছিলাম। আশাকরি হলের শিক্ষার্থীদের সহযোগিতায় ভালভাবে হল পরিচালনা করতে পারবো। শিক্ষার্থীদের প্রতি আমার আহবান থাকবে তারা যেন আমাকে সহযোগিতা করে।

Exit mobile version