Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ট্রাকে ১০০ কেজি গাঁজা সহ তিনজন গ্রেফতার
    বাংলাদেশ

    ট্রাকে ১০০ কেজি গাঁজা সহ তিনজন গ্রেফতার

    দিনাজপুর প্রতিনিধিBy দিনাজপুর প্রতিনিধিApril 21, 2024No Comments1 Min Read

    দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (২০ এপ্রিল) দিবাগত রাতে চিরিরবন্দর রেলস্টেশন-ঘুঘুরাতলী সড়কের নুরজাহান সুপারমার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে শনিবার (২০ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

    আটকরা হলেন— দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিম (৩১), একই এলাকার সাইফুদ্দিন ওরফে সাহেব এর ছেলে রেজাউল করিম (৪৫) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফেসকি পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান (৩০)।

    পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় একটি ডাম্প ট্রাককে আটক করে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আটকদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার ওসি আবুল হাসান প্রমুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version