Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঈদ নাটকে দর্শক প্রতিক্রিয়া
    আনন্দলোক

    ঈদ নাটকে দর্শক প্রতিক্রিয়া

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকএপ্রিল ২২, ২০২৪No Comments3 Mins Read

    রেজাই রাব্বী: একসঙ্গে দুই উৎসব- ঈদ ও পহেলা বৈশাখ। ফলে সিনেমা-নাটকে জমজমাট এক ঈদ পার করেছে শোবিজ জগত। সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যক সিনেমা যেমন বড় পর্দায় উঠেছে, তেমনি টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে নতুন নাটকের সংখ্যাও কম নয়। এসব নাটক ঈদের আগে থেকেই প্রচার শুরু হয়েছে। এখনও নতুন নতুন নাটক আসছে অন্তর্জালে। তবে ইউটিউবের ট্রেন্ডিং তালিকাও বুঝিয়ে দেয়, দর্শক কোন নাটকে ডুবে আছে।

    চলুন জেনে নেওয়া যাক ঈদের জনপ্রিয় কয়েকটি নাটক সম্পর্কে-

    শেষমেশ: ‘শেষমেশ’ যে গল্প কাঁদিয়েছে দর্শকদের। দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। নির্মাতা যখন কাজল আরেফিন অমি, তখন ভিউ, ট্রেন্ডিং কিংবা আলোচনায় এগিয়ে থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, এই ঈদের সবচেয়ে আলোচিত নাটক এটি। দর্শক-সমালোচকের প্রশংসায়ও এগিয়ে আছে এই নাটক। গত ১৩ এপ্রিল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। এটি মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। সাত দিনেই এর ভিউ এক কোটি ছুঁই ছুঁই। প্রচারের পর থেকেই ট্রেন্ডিংয়ের প্রথম দিকে রয়েছে এটি, এই মুহূর্তে অবস্থান তিনে। মায়ের প্রতি ছেলের ভালোবাসার চেনা গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন মনিরা মিঠু, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, জিল্লুর রহমান প্রমুখ।

    সন্ধ্যা ৭টা: অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও জিয়াউল হক পলাশ একজন নির্মাতাও। এই ঈদে পলাশের নির্মাণে এসেছে রহস্যময় গল্পের নতুন নাটক ‘সন্ধ্যা সাতটা’। একটি গ্রাম ও অপূর্ণ ভালোবাসার গল্পে এটি বানিয়েছেন তিনি। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, পারসা ইভানা, এরফান মৃধা শিবলু, মুসাফির সৈয়দ বাচ্চু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। গত ১১ এপ্রিল এটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে এর ভিউ ৪ দশমিক ৮ মিলিয়নের বেশি এবং ট্রেন্ডিংয়ে অবস্থান ২৫।

    তুই আমারই: এই প্রজন্মের দুই নবীন তারকা মুশফিক ফারহান ও সাদিয়া আয়মান জুটি বেঁধে অভিনয় করেছেন এতে। নাটকটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। রোম্যান্টিক গল্পের এই নাটক গত ১২ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। এর ভিউ ছাড়িয়েছে ৭ দশমিক ৭ মিলিয়ন। ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৯।

    তখন যখন: নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বরাবরই প্রেম-ভালোবাসার গল্প তুলে ধরেন। এবারও ব্যতিক্রম ঘটেনি। ত্রিকোণ প্রেমের গল্পে বানিয়েছেন নাটকটি। প্রশংসাও মিলছে দর্শকের কাছ থেকে। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাদিয়া আয়মান ও নাজনীন নিহা। গত ৯ এপ্রিল এটি সিএমভির ইউটিউব চ্যানেলে ছাড়া হয়। ৭ দশমিক ৭ মিলিয়নের বেশি ভিউ নিয়ে ট্রেন্ডিংয়ে নাটকটি রয়েছে ১২ নম্বরে।

    বাড়ি গাড়ি নারী: নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয়ে আছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া, শামীম জামান প্রমুখ। ৪ দশমিক ২ মিলিয়নের বেশি ভিউ নিয়ে ট্রেন্ডিংয়ে এর অবস্থান ২৪-এ। গত ১৩ এপ্রিল নাটকটি ছাড়া হয়েছে। এটি দেখা যাচ্ছে বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে।

    বিসর্জন: ভালোবাসার গল্পে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। গত ৮ এপ্রিল এটি পিকক এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৫ দশমিক ৫ মিলিয়ন। এই মুহূর্তে নাটকটি ট্রেন্ডিং তালিকার ৩১তম স্থানে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ১০:০৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version