Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশ দলের জন্য দোয়া চাইলেন শান্ত
    ক্রীড়াঙ্গন

    বাংলাদেশ দলের জন্য দোয়া চাইলেন শান্ত

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকApril 22, 2024No Comments2 Mins Read

    ক্রীড়াঙ্গন: ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের সামনে আরও একটি বিশ্বকাপ। যে কারণে, নতুন করে আলোচনায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে কি ভারত বিশ্বকাপের হতাশা কাটিয়ে তুলতে পারবে বাংলাদেশ?

    এমন নানা প্রশ্ন নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়ে নানা বিষয়ে সাংবাদিককের প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ গতকাল রোববার (২১ এপ্রিল) দলের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন টাইগার অধিনায়ক।

    বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে গত শনিবার দেশের ক্রীড়াতীর্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্রাকে বিশেষ রানিং টেস্টের আয়োজন করে বিসিবি। সেখানে ছিলেন তিন ফরম্যাট-টেস্ট,ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা।

    এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অবস্থিত ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শান্তকে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করে।

    পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন শান্ত। সেখানে নিজের ক্যারিয়ারের ভালো ও খারাপ সময়ের কথা তুলে ধরেন বাঁহাতি এই ব্যাটার। কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করেন টাইগার অধিনায়ক, সেটিও গণমাধ্যমের সামনে উঠে আসে। এক পর্যায়ে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান শান্ত।

    শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে। কিন্তু আমি কখনও ঘাবড়ে যাইনি যে, আমি ভালো করছি না। আমার যে পরিকল্পনা থাকে, আমি আমার কাজের জায়গা থেকে কতটুকু সৎ, আমি কাজটা কতটুকু সৎভাবে করছি এবং আমার নিজের ওপরে কতটুকু বিশ্বাস- এই জিনিসটা সবসময় খেয়াল রাখি।’

    শান্ত আরও বলেন, ‘অতীতের যেই খারাপ সময়গুলো ছিল, ওই সময়ে একটা জিনিসই চিন্তা করেছি যে, আমি আমার কাজটা ঠিকমতো করছি। আমি আমাকে বিশ্বাস করি যে, এই জায়গাটায় আমি উপযুক্ত। ওই বিশ্বাস থেকে আজকে যতটুকু আসতে পেরেছি। কিন্তু এখনও আমার কাছে মনে হয় যে, অনেক দূর যাওয়া বাকি। সুতরাং সবার কাছ থেকে দোয়া চাইবো, সবাই যেন দোয়া করেন। বিশেষ করে বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন। যেন আমরা ভালো করতে পারি।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version