Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভাড়াটিয়ার ঘরে মিলল বাড়িওয়ালার স্ত্রীর লাশ
    বাংলাদেশ

    ভাড়াটিয়ার ঘরে মিলল বাড়িওয়ালার স্ত্রীর লাশ

    নড়াইল প্রতিনিধিBy নড়াইল প্রতিনিধিApril 22, 2024No Comments2 Mins Read

    নড়াইল: নড়াইল সদর উপজেলায় ইতি বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবরা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির ভাড়ায়টিয়ার ঘর থেকে উদ্ধার করে। এ ঘটনায় ওই বাড়ির ভাড়াটিয়া মনিরুল মোল্যা পলাতক রয়েছেন।

    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইতি বেগম উপজেলার গোবরা গ্রামের হাফেজ শরিফুল ইসলামের স্ত্রী।

    পুলিশ জানায়, বছর খানেক আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে মনিরুল মোল্যা নামের এক দিনমজুর এই এলাকায় আসেন। তাকে ইমাম শফিকুল নিজেদের বাড়ির ফাঁকা একচালা ঘরটি ভাড়া দেন। মাস দু’য়েক আগে ভাড়াটিয়া মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন।

    গত ১৮ এপ্রিল নিহতের স্বামী হাফেজ শফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে কর্মস্থল লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর মাদরাসায় ইমামতি করতে চলে যান। এর পর থেকে ইতি বেগমের প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে তার ঘরে বাইরে থেকে তালা দেওয়া দেখতে পায়। এর পর বিভিন্ন স্থানে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।

    রোববার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই ঘরের ভেতর হতে দুর্গন্ধ বের হলে ইতি বেগমের প্রতিবেশী ও স্থানীয় লোকজন তার স্বামীকে ও থানা পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। খাটের নিচ থেকে ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাশুয়া আলামত হিসাবে জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা পক্রিয়াধীন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version