Site icon Daily Dhaka Press

অনির্দিষ্টকালের জন্য জবিতে অনলাইনে ক্লাস

জবি প্রতিনিধি: তীব্র দাবদাহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাশাসন। এছাড়া সব ধরনের পরীক্ষা বন্ধ রাখাও নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সব ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।

এছাড়াও তীব্র দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সবাইকে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। এর আগে গত ২১ এপ্রিল এক জরুরি সভায় তীব্র দাবদাহে এক সপ্তাহের জন্য সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে দাবদাহের তীব্রতা না কমায় আজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস ও সব পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Exit mobile version