Daily Dhaka Press

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা : শিক্ষাজীবনে স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে অনার্স বা স্নাতক শিক্ষা এক অনন্য অধ্যায়ের সূচনা করে। যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসায় প্রশাসনে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ স্কলার্স বিবিএ প্রোগ্রাম অফার করে আসছে।

প্রতি সেমেস্টারের ধারাবাহিকতায়, ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এবারও স্প্রিং ২০২৪ সেশনের বিবিএ ১৫তম ব্যাচের এক জমকালো ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছাত্র-ছাত্রীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বর্ণাঢ্য এ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের ছাত্রী সিমরান রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এনামুল বাশার, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মামুনুর রশীদ চৌধুরী, রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. এনামুল বাশার ‘ব্যবসায়’ শব্দটির প্রেক্ষিতে ব্যবসায় প্রশাসন শিক্ষার ব্যাপক গুরুত্ব উপস্থাপন করেন।

উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মামুনুর রশীদ চৌধুরী ব্যবসায় প্রশাসনের বিশ্ববিদ্যালয়টির অধুনা অবস্থান ও একঝাঁক মেধাবী শিক্ষকমণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়টির এগিয়ে চলা নিয়ে আলোচনা করেন।

রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার (অব.) বিশ্ববিদ্যালয়টির স্বচ্ছ নীতিবোধ, শিক্ষার মান ও অন্যান্য বিষয়াদি নিয়ে ধারণা দেন। ব্যবসায় প্রশাসন বিভাগের নবাগত ডীন ও সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যবসায় প্রশাসন শিক্ষার সংক্ষিপ্ত রুপরেখা তুলে ধরেন।

অনুষ্ঠানে আয়োজনটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষকমন্ডলীর সাথে আরোও উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর নূর-এ-আলম মিশাদ ও এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেজওয়ান উল হক অভি।

অনুষ্ঠানটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক জনাব এস.এম নাহিদুল ইসলাম বিবিএ প্রোগ্রামে পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।

বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক ও হেড অফ ব্র‍্যান্ডিং এইচ.এম. আতিফ ওয়াফিক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত প্রাঞ্জল বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও বিশ্ববিদ্যালয়টির চিফ কো-অর্ডিনেটিং অফিসার আব্দুল হাসিব সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু জীবনমুখী ও সময়োপযোগী দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

Exit mobile version