Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
    বাংলাদেশ

    হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

    নোয়াখালী প্রতিনিধিBy নোয়াখালী প্রতিনিধিApril 29, 2024No Comments2 Mins Read

    নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে খেলতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে কামরুল হাসান ফাহিম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    কামরুল হাসান ফাহিম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়ির ফারুক হোসেনের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

    মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম বলেন, ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। আমাদের বিদ্যালয়ে নির্বাচন সংক্রান্ত ট্রেনিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়।

    বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে বাইরে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে হিট স্ট্রোক ধারণা করা হয়েছিল। পরে জানা গেছে ছেলেটির মৃগী রোগ ছিল।

    কামরুল হাসানের চাচা মো. জাকার মাস্টার বলেন, আমার ভাতিজার কখনও মৃগী রোগ ছিল না। সে স্কুল থেকে আসার পর বাড়ির অন্যান্য সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে অন্যরা ঘরে ফিরে গেলেও ফাহিম ঘরে না আসায় খুঁজতে থাকি। পরে তাকে রাস্তার পাশে বসে থাকতে দেখে ঘরে আনতে গেলে সে হঠাৎ ঢলে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ জানায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version