Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হিউস্টনে প্রথমবার সোলস 
    আনন্দলোক

    হিউস্টনে প্রথমবার সোলস 

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকApril 29, 2024No Comments1 Min Read

    আনন্দলোক: দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের আয়োজনে গত ২৬ এপ্রিল প্রথমবারের মতো হিউস্টন শহরে পারফর্ম করেছে ব্যান্ডদলটি।

    এ সময় আয়োজকরা সোলসের গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোলসের সকল সদস্যদের সম্মানিত করা হয় । অনুষ্ঠানে হিউস্টোন বাংলা ব্যান্ড শিল্পীদের যৌথ প্ল্যাটফর্ম হিউস্টন জ্যাম সেশন হয়।

    হিউস্টনে পারফর্ম করা প্রসঙ্গে সোলসের প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, আমরা এই প্রথম হিউস্টন শহরে পারফর্ম করেছি। এখানে সোলসের এত ভক্ত অনুরাগী রয়েছে, তা আমার জানা ছিল না।

    বাংলা গানের প্রতি তাদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পুরো মিলনায়তন জুড়ে দশর্করা আমাদের গান নেচে গেয়ে উপভোগ করেছে। সত্যি এই অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে।’

    প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে সোলসের কালজয়ী গানগুলো পরিবেশন করে ব্যান্ডটি। এর আগে ইন্ডিয়াপোলিস শহরে প্রার্ডু ইউনিভার্সিটিতে পারফর্ম করে সোলস।

    এবারের সফরে রয়েছেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল, তুষার রঞ্জন দত্ত ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ। এদিকে শিগগিরই ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করতে যাচ্ছে সোলস।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version