প্রসেনজিত চৌধুরী: আজ পহেলা মে। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজ সকাল থেকে পুরানা পল্টন।
পুরানা পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শ্রমিক নেতৃবৃন্দ দলে দলে মিছিল ও মিটিং করে প্রকম্পিত করেছে জাতীয় প্রেস ক্লাব এলাকা।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন।
ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অন্যন্য দিন। মহান মে দিবসে আমেরিকার শিকাগোতে অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।