
ঢাকা: বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল থেকে প্রতিবছর ৮টি বিভাগ থেকে শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচন করা হয়ে থাকে। এবছর ঢাকা বিভাগ (১৩ জেলা) থেকে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ স্কাউট ঢাকা জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব মো:তৌহিদুজ্জামান নিপু।
স্কাউন্টিং এ বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরেই জনাব নিপু স্কাউটিং এর সংগে জড়িত। বর্তমানে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) হিসেবে নিয়োজিত রয়েছেন।

পুরস্কার প্রাপ্তি উপলক্ষে নিপু জানান, এটা সত্যিকার অর্থেই একজন স্কাউটার হিসেবে আমার জন্য বেশ সম্মানজনক একটি পুরস্কার। আমাকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার এওয়ার্ড প্রদান করায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।ধন্যবাদ রোভার অঞ্চলের সন্মানিত সম্পাদক, যুগ্ম সম্পাদক, ডি আর সি বৃন্দ সহ সকল কর্মকর্তাবৃন্দ।
ধন্যবাদ ঢাকা জেলা রোভার এর সভাপতি, কমিশনার, ট্রেজারার, সম্পাদক, যুগ্ম সম্পাদক, সহকারি কমিশনার বৃন্দ সহ ঢাকা জেলার সকল লিডার ও রোভার বৃন্দকে। পরিশেষে ধন্যবাদ আমার প্রানের দল আইডিয়াল ওপেন স্কাউট এর সন্মানিত সভাপতি, সম্পাদক, সহ সভাপতি এবং দলের সমস্ত লিডার ও রোভারকে।
এছাড়া ঢাকা জেলা রোভার স্কাউটের সম্পাদক মহোদয় জাহাঙ্গীর আলম (এ,এলটি) ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.