ঢাকা: ঢাকার ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (০৫ মে) তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এতে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোঃ ইকরাম হাসান’কে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই ছাত্রনেতা। কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

মোঃ ইকরাম হাসান ডেইলি ঢাকা প্রেস’কে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন। কৃতজ্ঞতা জানাই সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। এ বৃহৎ সংগঠনের ক্ষুদ্র কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
ডেইলি ঢাকা প্রেস/রেজাই রাব্বী/০৫ মে,২০২৪