Daily Dhaka Press

তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগ ছাত্রলীগের নেতৃত্বে ইমরান সরদার

ঢাকা: ঢাকার ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (০৫ মে) সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এতে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ ইমরান সরদার’কে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তিতুমীরস্থ কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই ছাত্রনেতা। এই ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিচালনা ও সমন্বয়ক কমিটির (মাদারীপুর ৩) আসনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

মোঃ ইমরান সরদার ডেইলি ঢাকা প্রেস’কে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। দেশের বৃহৎ একটি শিক্ষার্থীদের অংশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকা, অপশক্তি ধ্বংস ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বের প্রশ্নে আপসহীন থাকার শপথ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে ধন্যবাদ।

তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। এ বৃহৎ সংগঠনের ক্ষুদ্র কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আজীবন নৌকার পক্ষে কাজ করে যেতে চাই।

ডেইলি ঢাকা প্রেস/রেজাই রাব্বী/০৫ মে,২০২৪

Exit mobile version