
টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকার একটি ধানখেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) বিকেলে কঙ্কালটি উদ্ধার করা হয়। সদর থানার ওসি মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শহরের সন্তোষ এলাকার একটি ধানখেতে কাজ করার সময় স্থানীয়রা মানুষের কঙ্কালটি দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি লোকমান হোসেন বলেন, শহরের সন্তোষ এলাকার একটি ধানখেতে স্থানীয়রা মানুষের কঙ্কাল দেখে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আগামীকাল ময়মনসিংহ মেডিকেল কলেজে কঙ্কালটির ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হবে।
তিনি বলেন, এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি বা নিখোঁজ কোনো ব্যক্তিরও তথ্য পাইনি। তবে ধারণা করা হচ্ছে, অনেকদিন আগেই লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.