Daily Dhaka Press

দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘পটু’

আনন্দলোক: তরুণ চিত্র পরিচালক আহমেদ হুমায়ুন পরিচালিত প্রথম সিনেমা ‘পটু’ ১০ মে সারাদেশ ব্যাপি মুক্তি পাচ্ছে। নবাগত নায়ক ইভান সাইর এবং নবাগত নায়িকা আফরা সাইয়ারা পটু দিয়ে চলচিত্রে অভিষেক ঘটছে যাচ্ছে।

পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত ক্রাইম থ্রিলার গল্প নির্ভর এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর , আফরা, দিলরুবা দোয়েলসহ রাজশাহীর একঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী।

এ প্রসঙ্গে কথা হয় ইভান সাইয়ের সঙ্গে, তিনি জানান গল্পটি রাজশাহীর ভারত সীমান্তবর্তী চরখানপুর এলাকার। এখানে আমি এবং নায়িকা শহর থেকে এই গ্রামে যাই। মানে আমরাই শুধু ওখানের নই। গিয়ে একের পর এক থ্রীলিং ঘটনার মুখোমুখি হই। শেষ পর্যন্ত গল্প আর আমার চরিত্রের পরিনতি দেখতা পটু দেখতে হলে আমন্ত্রণ।

 প্রথমত আমার লুক সেট করা। তারপর, চরখানপুরের মত দুর্গম গ্রামে সুটিং করা এবং সেখানে প্রায় এক মাস মাস মানিয়ে নেয়া। ব্যক্তিগতভাবে নিজের সব কাজ ছেড়ে দিয়ে শুধু সিনেমা নিয়েই একটি লম্বা সময় পার করা। সবমিলিয়ে অনেক চ্যালেঞ্জিং ছিল কাজটি।

প্রত্যাশা আছে। তবে অপেক্ষাও আছে মুক্তির পর মানুষের রিএকশন দেখার। আশা বা প্রত্যাশার জায়গাটা হল পটুর গল্প, নতুন সব অভিনয় শিল্পী এবং অসাধারন লোকেশন। ছবির বিজিএম, কালার, ন্যাচারাল অনেককিছু সাথে ভিন্ন একটি গল্প। তাই আশা করি দিনে দিনে মানুষের কাছে পটু ভালোলাগবে ইনশাআল্লাহ।

Exit mobile version