ঢাকা : ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে দেখা গেছে, এবারের ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে মোট ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এরমধ্যে ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
গত বছরের তুলনায় এবারে কেন্দ্রের সংখ্যা কমেছে। গেল বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র কমলেও বেড়েছে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৯ হাজার ৭১৪টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৩৫৪টি। শূন্য পাস ছিল প্রতিষ্ঠান ৪৮টি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৭৩ দশমিক ৩৫ শতাংশ, ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ ও যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।
>> বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।
যে প্রতিষ্ঠানগুলোতে কেউই পাস করতে পারেনি সেগুলো হলো:
ঢাকা শিক্ষা বোর্ড-
১. বেগম রূপবান হাইস্কুল, ঘিওর, মানিকগঞ্জ
২. সোমজানী হাইস্কুল, কালীহাতি, টাঙ্গাইল
৩. চরতেরটেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
দিনাজপুর শিক্ষা বোর্ড-
১. ঘোগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
২. শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা, নীলফামারী
৩. পূর্ব সুখতি বালিকা উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম
৪. চৌমহনী মডেল উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর
রাজশাহী শিক্ষা বোর্ড-
১. ধোরশা আদুরশো উচ্চ বিদ্যালয়, মোহনপুর, রাজশাহী
২. বড়াইকুড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আত্রাই, নঁওগা
মাদ্রাসা শিক্ষা বোর্ড-
১. জিন্দা শাহ ইয়াসিন মহিলা দাখিল মাদ্রাসা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
২. জামালপুর সিদ্দিকিয়া গার্লস দাখিল মাদ্রাসা, কালিগঞ্জ, গাজীপুর
৩. রৌহা এবি দাখিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ
৪. ভূভুশিয়া হালিম হাসানিয়া দাখিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ
৫. দক্ষিণ টাঙ্গাব গার্লস দাখিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ
৬. টাঙ্গাব ফাজিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ
৭. ইসলামাবাদ দারুসুন্নাহ আলিম মাদ্রাসা, নাগরপুর, টাঙ্গাইল
৮. বড়ো কোয়ালি বেড় দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
৯. বগুড়া দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১০. আলহাজ আ. আলী দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১১. এলংজানী দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১২. আক্কেলপুর আলিম মাদ্রাসা, আক্কেলপুর, জয়পুরহাট
১৩. খায়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর
১৪. সূর্যমুখী হালদাবাড়ি দাখিল মাদ্রাসা, মোরেলগঞ্জ, বাগেরহাট
১৫. লস্করপুর বোড়াকোটা বালিকা দাখিল মাদ্রাসা, উজিরপুর, বরিশাল
১৬. উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী
১৭. পশ্চিম কালিসুরী গার্লস দাখিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী
১৮. উত্তর কেশবপুর গার্লস দাখিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী
১৯. নুরনগর দাখিল মাদ্রাসা, ভাঙ্গুড়া, পাবনা
২০. পালগাঁও ডি এস দাখিল মাদ্রাসা, ভালুকা, ময়মনসিংহ
২১. চর পোর্টাজু দাখিল মাদ্রাসা, মাদারগঞ্জ, জামালপুর
২২. সিন্দুরনা পাঁচপীর দাখিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও
২৩. নওগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ঝিনাইগাতি, শেরপুর
২৪. টোকরা ভাসা ইসলামিয়া একরামিয়া দাখিল মাদ্রাসা, দেবীগঞ্জ, পঞ্চগড়
২৫. নওদাপাড়া দাখিল মাদ্রাসা, দুপচাঁচিয়া, বগুড়া
২৬. বীরকোয়া দাখিল মাদ্রাসা, বাগমারা, রাজশাহী
২৭. চুয়ারিয়াখোলা দাখিল মাদ্রাসা, কালীগঞ্জ, গাজীপুর
২৮. চেচুয়া দাখিল মাদ্রাসা, আদমদীঘি, বগুড়া
২৯. তুলসিপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ
৩০. পালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসা, আদমগদীঘি, বগুড়া
৩১. দক্ষিণ শ্রীপুর শখের বাজার দাখিল মাদ্রাসা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
৩২. কাঞ্চনপাড়া আদর্শ গ্রাম দাখিল মাদ্রাসা, সদর, নীলফামারী
৩৩. শোভনগঞ্জ হাজিপাড়া আদর্শ দাখিল মাদ্রাসা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
৩৪. সুলতানপুর গোরোস্থান দাখিল মাদ্রাসা, বাঘা, রাজশাহী
৩৫. নাটুয়াপাড়া গার্লস দাখিল মাদ্রাসা, বানাড়িপাড়া, বরিশাল
৩৬. শালুয়াতলা দাখিল মাদ্রাসা, নালিতাবাড়ি, শেরপুর
৩৭. বকশীপুর দাখিল মাদ্রাসা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
৩৮. কালুহাটি দাখিল মাদ্রাসা, চারঘাট, রাজশাহী
৩৯. ব্রঞ্জনথপুর দাখিল মাদ্রাসা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
৪০. তোতার জঙ্গল মাওলানা নগর গার্লস দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
৪১. আলহাজ আব্দুল গফুর দাখিল মাদ্রাসা, মুকসুদপুর, গোপালগঞ্জ
৪২. নাটোর দাখিল মাদ্রাসা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

