Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শুক্রবারও মেট্রো চালু রাখার সিদ্ধান্ত আসছে
    Lead

    শুক্রবারও মেট্রো চালু রাখার সিদ্ধান্ত আসছে

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 14, 2024No Comments1 Min Read

    ঢাকা: রাজধানীতে যানজটমুক্ত গণপরিবহন হিসেবে দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে মেট্রোরেল। বর্তমানে মেট্রোরেল সপ্তাহে ছয় দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে এবং সাপ্তাহিক বন্ধ রাখা হয় শুক্রবার।

    সম্প্রতি যাত্রীরা সাপ্তাহিক ছুটির দিনও মেট্রোরেল সুবিধা পেতে চাচ্ছেন। এছাড়া যাত্রী বাড়ায় দ্রুতই শুক্রবারেও এ সুবিধা চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী জুলাই মাস থেকে শুক্রবারেও অন্যান্য দিনের মতো মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

    কমবে পিক আওয়ারের হেডওয়ের সময়-
    মেট্রোরেল সুত্র জানিয়েছে, যাত্রীর চাপ বাড়ায় সকাল ও সন্ধ্যায় পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) কমানো হবে বলেও জানা গেছে। এটি জুনে কার্যকর হতে পারে। এক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে ৫ মিনিট করা হতে পারে; যা বর্তমানে ৮ মিনিট আছে।

    এদিকে মেট্রোরেলের জনবল বাড়াতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে এক্ষেত্রে স্থায়ী নয় চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে।

    যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ।

    তিনি বলেন, নিয়োগের বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি এরকম কোন সিদ্ধান্ত হয় তাহলে হয়ত কয়েকদিন পরে আমাদের এমডি এম এ এন ছিদ্দিক সংবাদ সম্মেলন করে জানাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version