Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দুই সিনেমা নিয়ে ফিরলেন আফরান নিশো
    আনন্দলোক

    দুই সিনেমা নিয়ে ফিরলেন আফরান নিশো

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকমে ১৪, ২০২৪No Comments2 Mins Read

    আনন্দলোক: রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নিজের প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয় নিশোর অভিনয়।

    এরপরই অজানা কোনো কারণে আড়ালে চলে যান এই তারকা। গেল বছরের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির পর বিগত এক বছরে কোনো কাজে দেখা মেলেনি আফরান নিশোর। সিনেমা কিংবা নাটক, কোনো প্লার্টফর্মেই হাজির হননি তিনি।

    তবে নিশো ভক্তদের জন্য সুখবর। দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন এই অভিনেতা। একসঙ্গে দুইটি সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি দুই প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন নিশো। তবে ছবির ও পরিচালকের নাম এখনই প্রকাশ করা হয়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

    এ বিষয়ে নিশো বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এর। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।’

    এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেছেন, ‘আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

    আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ১০:০৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version