Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    বাংলাদেশ

    শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    কুষ্টিয়া প্রতিনিধিBy কুষ্টিয়া প্রতিনিধিMay 14, 2024No Comments2 Mins Read

    কুষ্টিয়া: পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়া সদরে বকুল বিশ্বাস (৫৫) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ মে) রাত ১০টার দিকে উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

    নিহত বকুল বিশ্বাস উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিয়া গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে। তিনি চালের ব্যবসা করতেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বকুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারী পক্ষ আরেক পক্ষের প্রতিবেশী। ।

    এ ঘটনায় আহত মিয়াজি আলী বলেন, বেশ কয়েকদিন ধরে আমাদের মারার জন্য চেষ্টা করছিল। রাতে বকুল, আমিসহ কয়েকজন বাড়ির সামনে বসেছিলাম। এসময় পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পরিকল্পিতভাবে প্রকাশ্যে মারপিট করে ও কুপিয়ে আমাদেরকে আহত করেছে। শিপন, জনি, লিটন বকুলকে কোপ মেরেছিল। আমরা বকুল হত্যাকারীদের সবার ফাঁসি চাই।

    ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে  বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

    বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version