Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
    Lead

    বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকMay 14, 2024No Comments2 Mins Read

    ক্রীড়াঙ্গন: আর মাত্র ১৮ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির জমজমাট এই আয়োজন এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। ইতোমধ্যেই বিশ্বকাপের জন্যে স্কোয়াড ঘোষণা করে প্রায় সব দল গুলো। তবে বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। অবশেষ সেই অপেক্ষার অবসান শেষ হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন। চোট কাটিয়ে বিপিএল দিয়ে লাল সবুজ জার্সিতে প্রায় দেড় বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন।

    তবে আস্থার প্রতিদান দিতে পারেননি এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে খরুচে বোলিংয়ের কারণেই মূলত বিশ্বকাপ দলে বিবেচনা করা হয়নি তাকে। বাড়তি পেসার হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। এ ছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন তানভীর ইসলাম।

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশ ক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যার জন্য আগামী ১৫মে উড়াল দিবে টাইগাররা। সিরিজটি শুরু হবে আগামী ২১ মে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

    আর শান্তদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সকাল সাড়ে ৬টায়। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষীন আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। দুটি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে খেলবে বাংলাদেশ।

    গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে খেলবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচটি শুরুর সময় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

    বাংলাদেশর বিশ্বকাপ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

    রিজার্ভ ক্রিকেটার- আফিফ হোসেন, হাসান মাহমুদ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version