Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অবসর ঘোষণা ভারত অধিনায়কের
    Top 4

    অবসর ঘোষণা ভারত অধিনায়কের

    ক্রীড়াঙ্গন ডেস্কBy ক্রীড়াঙ্গন ডেস্কMay 16, 2024No Comments2 Mins Read

    ক্রীড়াঙ্গন: ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান। অবসর নিতে চলেছেন ভারতের তারকা ফুটবলার তথা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সেই অবসর হতে চলেছে কলকাতাতে।

    আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীলের শেষ ম্যাচ। ছেত্রী নিজেই সামাজিক যোগাযোগা মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    আজ বৃহস্পতিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন সুনীল ছেত্রী।

    ভিডিওতে তিনি বলেন, “একটা দিন জীবনে কখনও ভুলতে পারব না; যেদিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।”

    সুনীল বলেন, “জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, তা কোনো দিন ভুলতে পারব না।”

    ২০০৫-এর ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। অভিষেক ম্যাচেই গোল করেন। সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ২০০৭ নেহরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ হারায় ভারত। দুটি গোল করেন সুনীল। সিরিয়ার কাছে হার এবং কিরগিজস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও গোল করেন তিনি।

    সেই শুরু। তারপর থেকে ক্রমশ ভারতের এক নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন সুনীল। ভাইচুং ভুটিয়া অবসর নেওয়ার পর সুনীলই ভারতীয় ফুটবলের মুখ হয়ে ওঠেন। নিজস্ব প্রতিভা এবং দক্ষতায় তিনি বাকিদের টেক্কা দিতে থাকেন। বব হাউটন থেকে ইগর স্তিমাচ, কোনো কোচই সুনীলকে ছাড়া দল করতে পারেননি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version