Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » উপস্থাপনায় তাহসান
    আনন্দলোক

    উপস্থাপনায় তাহসান

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকমে ১৬, ২০২৪No Comments1 Min Read

    আনন্দলোক: দেশে নির্মিত হচ্ছে জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ। এই আয়োজনে উপস্থাপনা করবেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক এই অনুষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে বলে জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

    প্রতিযোগিতামূলক এ আয়োজনে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন। তারা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। তাদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং উত্তরের ওপর পয়েন্ট অর্জন হয়।

    ‘ফ্যামিলি ফিউড’ এর আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশেও একই রীতিতে আয়োজনটি পরিচালিত হবে। তাহসান বলেন, এমন আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।

    মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভির হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্বে দর্শকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ্য তৈরি করে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ৯:২৫)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version