Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাচসাস নির্বাচন ২৭ জুলাই
    মিডিয়াওয়াচ

    বাচসাস নির্বাচন ২৭ জুলাই

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 18, 2024Updated:May 18, 2024No Comments1 Min Read

    ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ০২৪-২৬ মেয়াদের নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ জুলাই (শনিবার)।

    এছাড়া সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সদস্যদের ২০২২-২০২৪ দুই বছরের চাঁদা ২৪০ টাকা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় বাচসাসের মালিবাগের অস্থায়ী কার্যালয়ে সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের বিষয়ে সাধারণ সম্পাদক রিমন মাহফুজ জানান, ৩০ মে’র মধ্যে সদস্যপদ নবায়নের জন্য ২০২২-২০২৪ মেয়াদের দুই বছরের ২৪০ টাকা জমা দিতে হবে। সঙ্গে এক কপি ছবি দেওয়ার আহবান জানান। যাতে ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করা হবে।

    >> বিএফইউজে নির্বাচন ১৯ অক্টোবর

    সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়- যথাসময়ে নির্বাচন কমিশনকে চিঠি প্রদান ও ২৭ জুলাই শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং একইদিন ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়।

    সভায় বাচসাস’র সহ-সভাপতি অনজন রহমান, রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, কার্যনির্বাহী সদস্য লিটন রহমান, রুহুল আমিন ভূঁইয়া, রুহুল সাখওয়াত, আমিনুর রহমান লিটন ও আমিনুল হক রাশেদ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) চলচ্চিত্র সাংবাদিকদের একটি সংগঠন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তানের ঢাকায় পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি নামে এটি প্রথম প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি নামকরণ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ভিশনের ৭ম বর্ষ পূর্তি

    November 10, 2026

    মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের সমন্বয়ের বার্তায় ঢাকায় ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০ অনুষ্ঠিত

    November 2, 2026

    “ব্যাংককে বিশ্ব অর্থনীতির নতুন দিগন্ত: সংস্কারের শর্তে বাংলাদেশের সামনে ৪.৫ বিলিয়ন ডলারের সুযোগ”

    October 17, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version