শোভন ইসলাম: কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়েছে।
গতকাল রোজ শুক্রবার ১৭ মে রাতে ভার্চুয়াল সভায় পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা করা হয়।
সংগঠনের নিয়মিত মাসিক মিটিংয়ে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন পিএসসি,বিএন (অব:) এর সভাপতিত্বে উপস্থিত উপদেষ্টা সাবেক সহকারী শিক্ষক মো: সূরুয্যামান, প্রফেসর মো. আমির হোসেন, ডা. মো. জহিরুল ইসলাম, এস এম ওবায়েদ, প্রেসিডিয়াম প্যানেল ও কার্যকরী প্যানেলের সকলের সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত কমিটি নির্বাচিত হয়।
সভাপতি – রাইয়ান জহির,সিনিয়র সহ সভাপতি – তৌহিদ জামান নিপু,সহ সভাপতি – রিদোয়ান রাসেল,সাধারণ সম্পাদক – মহিউদ্দিন মুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক – সাদিয়া ফারহানা,কোষাধ্যক্ষ – ইব্রাহিম মিলন,সহ কোষাধ্যক্ষ – মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক – ফারজানা ইসলাম ছোটন,সহ সাংগঠনিক সম্পাদক – মো: আশরাফুল ইসলাম মুকুল,মহিলা বিষয়ক সম্পাদক – তাহমিনা আক্তার তুলি। সদস্য – সফিকুল ইসলাম শোভন,মো: হাবিবুর রহমান,মো: মিহাদ হোসেন। আমরা সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

