Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা
    আনন্দলোক

    পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকMay 19, 2024No Comments2 Mins Read

    ‘চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এ গিয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসবের প্রথমদিন থেকেই নতুন নতুন পোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। প্রথমদিন ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। এর পরদিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। যেই ডিজাইন দিয়ে আমাদের দেশের পরিচিত এই ‘পাখি’কে যেন বিশ্ব মঞ্চে তুলে ধরতে চেয়েছেন তিনি।

    এর পরদিনই বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে হাজির হন এই অভিনেত্রী। যেখানে বেশ খোলামেলা রূপে ধরা দেন ভাবনা। এই পোশাকে মুগ্ধতার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন তিনি।

    যদিও সেসবকে পাত্তা না দিয়ে ভাবনা ছুটছেন নিজের গতিতেই। এবার রেড কার্পেটে অভিনেত্রী হাজির হয়েছেন কালো অলসোল্ডার গাউনে। যেখানে সবচেয়ে বড় চমক ছিল, পোশাকে চারজন নায়িকার নাম।

    ভাবনার পোশাকে ফুলেল নকশার মাঝে স্টোন দিয়ে কিছু লেখা চোখে পড়ছে ভক্তদের চোখে। যেখানে দেখা গেছে চারটি নাম- ববিতা, সুর্বণা (সুবর্ণা মুস্তাফা), মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্ন।

    যারা শোবিজ অঙ্গনের খোঁজ রাখেন তাদের জন্য এই চারটি নামই খুব পরিচিত। দুজন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা, দুজন হলিউডের জনপ্রিয় নায়িকা। তাদের চারজনকেই নিজের পোশাকে ফুটিয়ে তুলেছেন ভাবনা।

    ‘কান চলচ্চিত্র উৎসব’-এ এবারের সাজে নিজের পছন্দের নায়িকাদের নামের জানান দিলেন এই তারকা। বিষয়টি ভালোভাবে নিয়েছেন সহ-শিল্পীরাও। অনেকেই ভাবনার ছবির পোস্টে কমেন্ট করে তাকে এমন পরিকল্পনার জন্য সাধুবাদ জানিয়েছেন।

    প্রঙ্গত, কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রতিদিনই নিত্য নতুন পোশাকে হাজির হচ্ছেন ভাবনা। আগামী দিনগুলোতেও হয়তো অভিনেত্রীকে দেখা যেতে পারে আরও নতুন কিছু চমক নিয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version