Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির
    ক্রীড়াঙ্গন

    মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকমে ১৯, ২০২৪No Comments2 Mins Read

    ক্রীড়াঙ্গন: হাঁটুর ইনজুরির কারণে ইন্টার মিয়ামির আগের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। দলের প্রধান তারকা না থাকায় ম্যাচটিও জিততে পারেনি মিয়ামি। এতে টানা পাঁচ ম্যাচের জয়রথ থেমে যায় মিয়ামির। ওই ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ফ্লোরিডার ক্লাবটি।

    চোট কাটিয়ে এক ম্যাচ পরই দলে ফিরেছেন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার ফেরার দিনে জয় পেয়েছে মিয়ামিও। জিততে কষ্ট হলেও শেষ পর্যন্ত সফল হয়েছে মেসির দল। একেবারে শেষ মুহূর্তে গোল করে ডি.সি ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিয়ামি।

    বাংলাদেশ সময় আজ রোববার ভোরে মিয়ামির হয়ে গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা লিওনার্দো কাম্পানা। বৃষ্টি আচ্ছন্ন ম্যাচে ৯৪ মিনিটে গোলটি করেন তিনি।

    মেসি ফিরলেও আজকের ম্যাচে সেরা ছন্দে ছিল না মিয়ামির আক্রমণভাগ। গোল পেতে মরিয়া থাকলেও ডিসি ইউনাইটেডের জাল খুঁজে পাচ্ছিলেন না মিয়ামির খেলোয়াড়রা। অপরদিকে বেশ গোছালো হয়ে খেলেছে ইউনাইটেড।

    খেলার মূল সময় শেষ হয়ে গেলেও কোনো গোল না পাওয়ায় মনে হচ্ছিল, টানা দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করতে যাচ্ছে মিয়ামি। কিন্তু সেটি হয়নি। শেষ মুহূর্তে মিয়ামির উদ্ধার করেছেন কাম্পানা। তাকে ফরোয়ার্ড মাতিয়ান রোজাসের বদলি হিসেবে তাকে নামিয়ে ছিলেন জেরার্ডো টাটা মার্টিনো। মাঠে নেমে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা।

    এই ম্যাচে মেসিকে সেরা দৃশ্যটি দেখা গেছে ৭১ মিনিটে। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে লক্ষ্যে দারুণ একটি শট নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। তার শট করা বলটি গোলবারের উপর দিয়ে চলে গিয়েছিল। এই মৌসুমের প্রথম কোনো ম্যাচে ব্যাক টু ব্যক গোল এবং অ্যাসিস্ট পেলেন না মেসি।

    বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয়েছিল কিছুটা দেরি করে। এরপর খেলা চলাকালীনও হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। যে কারণে নিয়ন্ত্রিত খেলা খেলতে পারেনি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে বৃষ্টি থামলে সরূপে খেলা শুরু করে দুই দল।

    চলমি মৌসুমে মিয়ামির হয়ে ১০ গোল করেছেন মেসি। একইসঙ্গে ৮বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকার অ্যাসিস্ট আছে ১২টি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (সকাল ১১:৫৬)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version