
ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে অপহৃত মরিয়ম (২) নামে এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১৮ মে সকালে মরিয়মকে (২) বাড্ডা থেকে অপহরণ করা হয়। এরপর শিশুটির মা-বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করে এ চক্রের মূলহোতা সুমাইয়া (৪৫)।
বিষয়টি বাড্ডা থানায় জানালে থানার এসআই শাহ আলম খলিফা ও তার টিমকে তদন্তকারী নিয়োগ করলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন গাজী এবং রাজন কুমার সাহার দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরে অভিযানে যায় পুলিশের একটি দল। জেলার ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সুমাইয়া ও শিশু মরিয়মকে উদ্ধার করে তারা। পরবর্তীতে শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেয়া হয়।
বাড্ডা জোনের সহকারি পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, পুলিশ বর্তমানে তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। তাই যেকোনো ধরনের অপরাধচক্র কে সমূলে উৎপাটন করার জন্য তারা সর্বদা প্রস্তুত আছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.