Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সবসময় দর্শকের চাওয়াকে মূল্যায়ন করি: ফারহান
    আনন্দলোক

    সবসময় দর্শকের চাওয়াকে মূল্যায়ন করি: ফারহান

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকMay 21, 2024No Comments2 Mins Read

    বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। গত ক’বছরে অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ফারহান। প্রতিটি নাটক নিজেকে বদলেছেন। নিজেকে ও নিজের অভিনয়কে নিয়ে কাটাছেড়া করেছেন তিনি।

    এর ফল স্বরূপ ফারহানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক রেকর্ড। এখন পর্যন্ত তার অভিনীত ১০৪টি নাটকের প্রতিটির গড় ভিউ এক কোটির ওপরে। এই কৃতিত্বে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ফারহান।

    ১০৪টি নাটকে এক কোটির বেশি করে ভিউস প্রসঙ্গে ফারহান বলেন, এ কৃতিত্ব আমার নয়, আমার দর্শকের এবং প্রতিটা সঙ্গে যুক্ত থাকা সবার। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এজন্য আমার সব ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের। তবে একটা নাটক যতবেশি দেখবে, ততবেশি ভিউস হবে। সেই কাজ সংশ্লিষ্ট সবার ভালো লাগবে। অনুভব হবে, কাজটা এতো এতো মানুষ দেখছে।

    তিনি আরও বলেন, তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচারের মানদণ্ড না। ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি দর্শকদেরকে ভালো কাজ উপহার দেওয়ার। একজন শিল্পীর একটা কাজের পেছনে অনেক শ্রম, সাধনা জড়িত থাকে। আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করতে তখন সব কষ্ট দূর হয়ে যায়। আমরা তো দর্শকদের জন্য কাজ করি। দর্শকের সাপোর্ট না থাকলে আজকে আমি ফারহান হতে পারতাম না। তাই আমি কাজের ক্ষেত্রে দর্শকদের চাওয়াকে সবসময় মূল্যায়ন করি।

    ফারহান অভিনীত ভুলনা আমায়, পারব না ভুলতে তোকে, মাই ডিয়ার লিডার, শুধু তোমার জন্য, আমার হয়ে থেকো, একবার বলো ভালোবাসি, সেই তুমি, ওয়েডিং ক্রাশ, সুইট প্রবলেম, লাফাঙ্গা, কলিজার আধখান, তুই আমারই, নিউলি ম্যারিড এ নাটকগুলো কোটি ভিউয়ের তালিকায় শীর্ষ রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version