Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লিচুর উপকারিতা
    টিপস

    লিচুর উপকারিতা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকমে ২৪, ২০২৪No Comments2 Mins Read

    স্বাস্থ্য: গ্রীষ্মকাল মানেই নানা রকম ফলের সমাহার। এ সময় মিষ্টি ও রসালো ফলে ভরে থাকে চারপাশ। আম নাকি লিচু এই দ্বন্দ্বে পড়ে যান অনেকে। কারণ, এই দুই ফলই অনেক বেশি সুমিষ্ট ও সুস্বাদু। টসটসে রসালো ফল লিচু কেবল খেতেই ভালো নয়, এর রয়েছে অনেক উপকারিতাও। তবে উপকারী বলেই একসঙ্গে অনেক লিচু খাওয়া চলবে না। বরং খেতে হবে পরিমিত।

    চলুন তবে জেনে নেওয়া যাক, লিচু খাওয়ার উপকারিতা সম্পর্কে-

    পানির ঘাটতি পূরণ : ভাবছেন এতটুকুন ফল কীভাবে পানির ঘাটতি পূরণ করবে? তাহলে শুনুন, লিচুর প্রায় ৮২ শতাংশই হলো পানি। তাই লিচু খেলে তা গরমের সময়ে সৃষ্ট শরীরে পানিশূন্যতা দূর করতে দারুণ কাজ করে। কারণ, গরমে ঘামের কারণে আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়। সেই ঘাটতি পূরণে কাজ করে লিচু। লিচু খেলে তা আপনাকে সতেজ রাখতে কাজ করবে।
    রক্ত সঞ্চালন বৃদ্ধি : আমাদের সুস্থতার জন্য শরীরে সঠিক রক্ত সঞ্চালন জরুরি। আর সেজন্য খেতে হবে সহায়ক সব খাবার। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে লিচু। লিচুতে থাকে অলিগোনাল নামক বিশেষ উপাদান, যা নাইট্রিক অক্সাইড তৈরি করে। যে কারণে লিচু খেলে তা আমাদের শরীরে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে।
    রক্তচাপ নিয়ন্ত্রণ করে : যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা তো বটেই, যারা এর ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া জরুরি। সেজন্য খেতে পারেন লিচুর মতো উপকারী ফল। কারণ, লিচুতে পাওয়া যায় প্রচুর পরিমাণে পটাসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে।
    পেটের সমস্যা দূর করে : আমাদের পেটের বিভিন্ন সমস্যা দূরে রাখতে কাজ করে ফাইবার। লিচু হলো ফাইবারের একটি ভালো উৎস। যে কারণে লিচু খেলে তা পেটের নানা সমস্যা দূরে রাখতে কাজ করে। সেই সঙ্গে এটি আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দিতে সাহায্য করবে। লিচুতে থাকা ফাইবার আমাদের শরীরের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।
    ওজন কমাতে কাজ করে : যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্য একটি উপকারী ফল হতে পারে লিচু। কারণ, এতে ফাইবার থাকার কারণে তা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই ফাইবার খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে লিচুতে থাকে প্রাকৃতিক রোগ প্রতিরোধক ক্ষমতা। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লিচু খেতে পারেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    ফেব্রুয়ারি ৯, ২০২৬

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    সেপ্টেম্বর ৪, ২০২৫

    বাংলাদেশে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে ১৬ এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

    মে ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৫৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version