Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গরমে যা খাবেন
    টিপস

    গরমে যা খাবেন

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকমে ২৪, ২০২৪No Comments2 Mins Read

    স্বাস্থ্য: গরমে সুস্থ থাকতে ডায়েটে মনোযোগী হওয়া উচিত। কেন না, এই সময়ে হিট স্ট্রোকে যেমন আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি পেটের নানা সমস্যা দেখা দেয়। তাই এই গরমের সময় ডায়েট ঠিক রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

    আসুন জেনে নেওয়া যাক গরমে পেটের সমস্যা দূর করতে কোনো কোনো খাবার পাতে রাখতে পারেন-

    পেঁপে : এই মৌসুমে পেঁপে খাওয়া খুবই প্রয়োজনীয়। এই ফলে রয়েছে এমন কিছু উপাদান যা শরীর ভালো রাখতে পারে। এছাড়া পেঁপেতে রয়েছে ভরপুর পরিমাণে ফাইবার। এই ফাইবার পেটের খেয়াল রাখতে পারে। খাদ্য হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে এই খাবার। এছাড়া এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি। এই পানি ডিহাইড্রেশন দূর করতেও পারে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকায় যোগ করুন পাঁকা পেপে।
    ডাব : ডাবের পানি পেটের জন্য ভালো। ডাবের পানিতে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস, যা বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে পারে। ডাব তীব্র গরমে আপনার শরীরে ভালো পরিমাণে পানি পৌঁছে দেয়। ফলে শরীরকে ডিটক্সিফাই করে দিতেও পারে এই পানীয়।
    তরমুজ : তরমুজ হল গরমের অন্যতম সেরা ফল। এই ফলে অনেকটা পানি থাকে। ফলে শরীরে পানি ঘাটতি কমে। এছাড়া তরমুজে রয়েছে ভালো পরিমাণে ভিটামিনও রয়েছে। এই ভিটামিন শরীরকে পুষ্টি দেয়। তাছাড়া এই ফলে রয়েছে ভালো পরিমাণে ফাইবার। ফলে পেটের পক্ষেও এই ফল দারুণ উপকারী।
    কলা : কলা আমরা প্রায় সবাই খেয়ে থাকি। এর মধ্যে ভালো পরিমাণে পটাশিয়াম, ক্যালশিয়াম ও ফাইবার রয়েছে। এই পটাশিয়াম ও ফাইবার শরীরকে সুস্থ রাখতে পারে। পটাশিয়াম আপনার অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারে। পাশাপাশি কলা শরীরকে শক্তি জোগাতেও পারে।
    দই : দইতে রয়েছে ভালো পরিমাণে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক শরীরের খারাপ ব্যাকটেরিয়াকে নষ্ট করতে সাহায্য করে। ফলে পেটের স্বাস্থ্য ভালো রাখে। তাই এই গরমে প্রতিদিন পাতে রাখুন এই কাপ দই।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    ফেব্রুয়ারি ৯, ২০২৬

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    সেপ্টেম্বর ৪, ২০২৫

    বাংলাদেশে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে ১৬ এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

    মে ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৫৭)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version