রায়হান আহমেদ, ময়মনসিংহ:
ভালুকা থানার ওসি শাহ কামাল একজন পারদর্শী পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা স্মার্ট এবং পারদর্শী কারণ তিনি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং চৌকষ ও বিচক্ষণ।
ভালুকা থানা ময়মনসিংহের গুরুত্বপূর্ণ থানা হওয়ায় ভালুকা থানার ওসি শাহ কামাল আকন্দ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়ার দিক নির্দেশনায় সকল কর্মকাণ্ড সম্পন্ন করে যাচ্ছেন। ওসি শাহ কামাল কোতোয়ালি থানায় থাকাকালীন সময়ে ময়মনসিংহ জেলায় ও রেঞ্জে একাধিক বার শ্রেষ্ঠ ওসির পদক অর্জন করেছেন।
ভালুকা থানায় যোগদানের পরও তিনি এ ধারা অব্যাহত রেখেছেন। ভালুকা বাসীর ধারণা শাহ কামাল সততা বিচক্ষণতা এবং স্মার্ট ওসি বলেই এ পুরস্কারটি তিনি অর্জন করেছেন। এটা তার আগামী পথ চলার সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। এর ফলে ভালুকার আইনশৃঙ্খলা সার্বিকভাবে উন্নতি পরিলক্ষিত হচ্ছে।
ভালুকা থানার ওসি শাহ কামাল বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন। তিনি সকল দল মতের ঊর্ধ্বে থেকে বাংলাদেশ পুলিশের আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বাল্য বিবাহ প্রতিরোধ, জুয়া খেলা কঠোর হস্তে দমন করে যাচ্ছেন।

