
প্রসেনজিত চৌধুরী: চট্টগ্রাম সমিতি মিলনায়তনে একুশে পদক প্রাপ্ত ৫ গুণীজন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ৩ গুণী জনকে সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রাম সমিতি ঢাকা।
যাদের জন্য সম্মাননা ১) বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, ২০২৪ একুশে পদক প্রাপ্ত, শিল্পকলা (সংগীতে); ২) বীর মুক্তিযোদ্ধা কাউসার চৌধুরী, ২০২৪ একুশে পদক প্রাপ্ত, শিল্পকলা, (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র নির্মাণ ও আরকাইডিং); ৩) আলহাজ্ব রফিক আহামদ। ২০২৪ একুশে পদক প্রাপ্ত,( সমাজসেবা); ৪) কবি মিনার মনসুর, ২০২৪ একুশে পদক প্রাপ্ত, (ভাষা ও সাহিত্যে); ৫) অধ্যাপক জিনবোধি ভিক্ষু, ২০২৪ একুশে পদক প্রাপ্ত, (শিক্ষা); ৬) মিলন কান্তি দে, ২০২২ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত (নাটক); ৭) মোহাম্মদ শামসুল হক, ২০২২ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, প্রাপ্ত (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা); ৮) মৃত্তিকা চাকমা, ২০২৩ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, (নাটক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি জনাব, মুসলিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় চট্টগ্রাম সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক জনাব প্রকৌশলী উজ্জল মল্লিক।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.