
প্রসেনজিত চৌধুরী: দালাল চক্রের খপ্পরে নরসিংদী থেকে লিবিয়ায় পাচার হওয়া ভিকটিম রোমেল মিয়াকে (৩৪) উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত মানব পাচার চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই নরসিংদীর জেলা। গত ২৪ মে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পিবিআই পুলিশ ভিকটিমকে হেফাজতে গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। ওয়াসিম হোসেন (২৮), ২। সোহেল (২৪) এবং ৩। আকারিছ মিয়া (৫৪)।
পিবিআই নরসিংদী জেলা জানান ভিকটিম রোমেল মিয়া দালাল চক্রের খপ্পরে পড়ে লিবিয়া যায় সেখানে যাওয়ার পর দালাল চক্র ভিকটিমকে জিম্মি করে মারধর করে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে ভিকটিমের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে টাকা পাঠাতে বলে। আসামী ১। রহমত উল্লাহ (৩৫) ২। মোঃ বিল্লাল মিয়া (৩৫), ৩। ফাতেমা (৩০), ৪। ওয়াসিম হোসেন (২৮), ৫। সোহেল (২৪), ৬। ছানাউল্লাহ (২৫), ৭। আকারিছ মিয়া (৫৪), অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে যে, আসামী রহমত উল্লাহ এর সাথে পূর্বে থেকে বাদীর চাচাতো ভাই আরাফাত লিবিয়া থাকতেন। তারই সুবাদে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। রোমেলকে লিবিয়াই নেওয়ার কথা বলে চার লক্ষ টাকা করে চুক্তি বদ্ধ হয়ে প্রথমে দুবাই দুবাই থেকে মিশর হয়ে লিবিয়ায় যায়। কিছুদিন পর সহযোগি অজ্ঞাত আসামীগন বাদীর ইমু নম্বরে ভিডিও কলে লাইভে এসে ভিকটিমকে মারধর করতে থাকে এবং বাঁচাতে চাইলে মুক্তিপন বাবদ ১২,০০,০০০/-(বার লক্ষ) টাকা দাবী করে।

বাদী বাবুল ও তার আত্মীয় স্বজন পিবিআই নরসিংদী কার্যলয়ে এসে পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) কে কান্না ভারাক্রান্ত ভাবে জানান তার ভাই ভিকটিম রোমেল (৩৪) কে একটা চক্র লিবিয়াতে জিম্মি ও আটক করে রেখে ব্যপক অত্যাচার নির্যাতন করছে এবং ইমু এর মাধ্যমে ভিডিও কল লাইভ এ দেখিয়ে দেখিয়ে ব্যপক মারপিট করছে ও মুক্তিপন হিসেবে ১২ লক্ষ বাংলাদেশী টাকা দাবী করছে। মুক্তিপন দাবীকারী আসামীগন বাংলাদেশী এবং বাংলায় কথা বলে। ভিকটিম রোমেলকে লাইভে মারপিট করায় সে হাউমাউ করে কান্নাকাটি করছে এবং বাবা মা স্ত্রী ভাইদের ভিডিওতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে টাকা না পাঠালে ওরা আমাকে মেরে ফেলবে বলে কান্নাকাটি করে এবং জিম্মিকারীদের মুক্তিপনের টাকা পাঠাতে বলে। এছাড়া জিম্মিকারীগন প্রতিদিন অনেকবার করে টাকা পাঠানোর তাগাদা দিতে থাকে এবং টাকা না পাঠালে কখনো বলে হাত কেটে ফেলব, কখনো বলে মেরে ফেলব, লাশও দেখতে পাবিনা।
পুলিশ সুপার পিবিআই নরসিংদী এর প্রত্যেক্ষ দতারকি ও নেতৃত্বে বিষয়টি যাচাই পূর্বক সত্যতা পাওয়া যায় এবং জানা যায় যে, ভিকটিম রোমেল (৩৪) কে কার্পেট ফ্যাক্টরীতে কাজ দেওয়ার কথা বলে লিবিয়াতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি চক্র ৪,০০,০০০/- টাকা দুবাই হয়ে, মিশর হয়ে লিবিয়াতে নিয়ে যায় এবং একপর্যায়ে লিবিয়ার মিশরাতা লাকায় বন্ধি করে অত্যাচার নির্যাতন শুরু করে। ১২ লক্ষ টাকা দাবী করে। পরবতীর্তে আরো জানা যায় যে, লিবিয়ার উক্ত ঘটনাস্থলে ভিকটিম রোমেল সহ আরো অনেক বাংলাদেশী আটক ছিল। চক্রটি তাদেরকে অত্যাচার করে নিয়মিত মুক্তিপন আদায় করছে এবং অভিযোগের বিষয়টি পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি জনাব মিরাজ উদ্দিন আহমেদ, বিপিএম (সেবা) পিপিএম ও অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সায়েদুর রহমানকে জানানো হয় এবং তাদের প্রত্যেক্ষ দিক নির্দেশনায় ভিকটিম রোমেলকে লিবিয়ার জিম্মি দশা হতে নিরাপদে উদ্ধার ও জিম্মিকারী ও মুক্তিপন চক্রের বাংলাদেশে অবস্থানকারী সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এবং ৩ গ্রেফতার করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.