
রাজশাহীর বাঘায় ঝড়ে গাছ উপড়ে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলার রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫) ও মো. সেন্টু (৩০)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাঘা উপজেলায় আজ রাতে ঝড় হয়। এতে রাজার মোড় এলাকায় একটি পুরোনো বড় গাছ উপড়ে পড়ে। এতে তিনজনের মৃত্যু হয়। এখনো কয়েকজন গাছের নিচে চাপা পড়ে আছে।ওসি আরও বলেন, ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.