রায়হান আহমেদ, ময়মনসিংহ: ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান রাশেদ একজন পারদর্শী পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা স্মার্ট এবং পারদর্শী কারণ তিনি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং চৌকষ ও বিচক্ষণ।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান রাশেদ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়ার দিক নির্দেশনায় সকল কর্মকাণ্ড সম্পন্ন করে যাচ্ছেন।
ওসি রাশেদুজ্জামান রাশেদ ফুলবাড়িয়া থানায় যোগদানের কয়েক মাসের মধ্যেই ফুলবাড়িয়া এলাকায় চমক সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।
এরই মধ্যে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। এর ফলে ফুলবাড়িয়া থানায় আইনশৃঙ্খলা সার্বিকভাবে উন্নতি পরিলক্ষিত হচ্ছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান রাশেদ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন।
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বাল্য বিবাহ প্রতিরোধ, জুয়া খেলা কঠোর হস্তে দমন করে যাচ্ছেন।
ওসি রাশেদুজ্জামান জানান, মাদক কে সমাজ থেকে রুখতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদকব্যবসায়ীদের কোনো ছাড় নেই।
যেখানেই মাদকের তথ্য পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করে মামলা রজু করে কারাগারে পাঠাচ্ছি।
ফুলবাড়িয়া বাসী ও এরকম একজন কর্মকর্তা পেয়ে অভিনন্দন জানান। মাদকের বিরুদ্ধে ওসির এরকম উদ্যোগ ফুলবাড়িয়া বাসিন্দাদের মাঝে প্রশংসিত হচ্ছে।
এছাড়া ওসি রাশেদুজ্জামান ফুলবাড়িয়ায় যানজট নিরসনেও নিরলস পরিশ্রম যাচ্ছেন।

