Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘তুফান’ টাইটেল সংয়ে বুঁদ দর্শক-শ্রোতা
    Ticker

    ‘তুফান’ টাইটেল সংয়ে বুঁদ দর্শক-শ্রোতা

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাJune 6, 2024No Comments3 Mins Read

    ঢাকা : বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে মেগাস্টারে রূপান্তর করতে যাচ্ছে আসছে কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমা -এমনটাই মনে করছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের সব ঢেলে দিয়ে সিনেমাটির প্রচারণায় ব্যয় করছেন।

    অনেকের মতে, ‘তুফান’ সিনেমাটিই হতে পারে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। কারণ এই প্রথম ভারত-বাংলাদেশের তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’, প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই’ ও টালিগঞ্জের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস-এসভিএফ’ শাকিব খানের ‘তুফান’ সিনেমায় প্রযোজনা করছে।

    ‘তুফান’ ঘিরে দর্শক-শ্রোতাদের উন্মাদনা যেন কমছেই না। টিজার প্রকাশের আগে থেকেই এই উন্মাদনার পারদ উপরের দিকেই অবস্থান করছে! ইতিমধ্যে সিনেমাটির ‘লাগে উরাধুরা’ গান প্রকাশের পর ভক্তদের উচ্ছাস চরম পর্যায়ে উঠেছে। ২৪ ঘণ্টা পেরোইনি ‘তুফান’ সিনেমার টাইটেল গান প্রকাশ পেয়েছে।

    ইউটিউবে গানটির ভিউ দেড় মিলিয়ন (১৫ লাখ) ছাড়িয়ে গেছে! টিজারেই গানটির কিছু অংশ শুনে কৌতূহলী হয়ে উঠেছিলেন ভক্ত-দর্শকেরা। তখনই অনেকে মন্তব্য করেছিলেন, মুক্তির পর ঝড় তুলবে গানটি।

    তবে এর আগেই চলে আসে সিনেমার আরেকটি গান ‘লাগে উরাধুরা’। আলোচিত গানটি নিয়ে যখন বিস্তর চর্চা চলছে, তখনই মুক্তি পেলে ‘তুফান’-এর টাইটেল সং ‘তুফান’।

    বুধবার (৫ জুন) রাতে আলফা আই, এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজসহ ছবির পরিচালক, নায়ক-নায়িকার ফেসবুক পেজে একযোগে প্রকাশিত হয় গানটি।

    মুক্তির পর থেকেই অন্তর্জালে তুমুল চর্চা চলছে গানটি নিয়ে। গানের গায়কি, কথা, সুর তো আছেই; পর্দায় যেভাবে শাকিব খানকে উপস্থাপন করা হয়েছে, তারই তারিফ করছেন দর্শক-সমালোচকেরা। বেশির ভাগেরই মন্তব্য, এই শাকিবকে আগে দেখা যায়নি।

    ইউটিউবে মন্তব্যের ঘরে সাবরিন জাহান নামের একজন মন্তব্য করেছেন, ‘গানটা মারাত্মক হয়েছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সুপারস্টার শাকিব খান একজনই হয়।’ আরেক দর্শক আবার লিখেছেন, ‘কি বলব, ভাষা হারিয়ে ফেলেছি। শুধু এতটুকুই বলব, এবার সিনেমা হলে “তুফান” বয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে। “তুফান” ১০০ কোটি আয় করার মতো মুভি। এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র, এগিয়ে যাক শাকিব খান।’

    কেবল সাধারণ দর্শকই নন, ভারতের ইউটিউবারও গানটির প্রশংসায় পঞ্চমুখ। জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘অরিরত্রস জ্ঞান’-এর অরিত্র ব্যানার্জি মনে করেন, গানটির কথা সহজবোধ্য, এতে বাংলার ছোঁয়া আছে, পর্দায় শাকিব খানকে দেখতেই দুর্দান্ত লাগছে; এ জন্যই গানটি অন্য রকম আবেদন তৈরি করেছে। তাঁর ভাষ্যে, ‘গানটির কথার মধ্যে প্রচণ্ড বাঙালিয়ানা আছে। সহজবোধ্য কথা ব্যবহার করেই যে ‘“লার্জার দ্যান লাইফ” ব্যাপার তৈরি করা যেতে পারে, গানটি তারই প্রমাণ।’

    এ ছাড়া গানটির ভিজ্যুয়াল, দৃশ্যায়নের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পশ্চিমবঙ্গের আরেক ইউটিউবার ‘রূপমস রিভিউ’-এর রূপম গানটি নিয়ে বলেন, ‘কেবল ভিজ্যুয়াল দিয়ে গান হয় না, অডিওর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গানটা এত ভালো হয়েছে যে ওই “গমগম” ব্যাপারটা তৈরি হয়েছে। অনেক দিন পর বাণিজ্যিক বাংলা সিনেমার গান দেখে এত মজা পাওয়া গেল।’

    ‘আর্টিস্টিক সেভেনথ সেন্স’-এর সাগরনীল গানটি নিয়ে বলেন, ‘মূলধারার বাংলা সিনেমা, বড় তারকার সিনেমায় এমন একটা গান দরকার হয়, যা পুরো ব্যাপারটি জমিয়ে দেয়। গানটির মধ্যে সেই ব্যাপারটি আছে।’

    ‘লাগে উরাধুরা’ যেমন দর্শকের ভালো লেগেছে, তেমনি ‘তুফান’ গানটিও দর্শকের ভালো লাগবে বলে মন্তব্য করেন তিনি। ২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি সুর, সংগীতায়োজন ও প্রোগ্রামিং করেছেন নাভেদ পারভেজ। কথা লিখেছেন তাহসান শুভ। গানটি গেয়েছেন আরিফ রহমান জয়। এ ছাড়া গানের র‍্যাপ অংশে শোনা গেছে রাপাস্তা দাদুর কণ্ঠ।

    ‘তুফান’ প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিটর হিসেবে আছে এসভিএফ। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটিতে শাকিব খান ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version