Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মোদির শপথ রোববার, শেখ হাসিনা যাচ্ছেন শনিবার
    Lead

    মোদির শপথ রোববার, শেখ হাসিনা যাচ্ছেন শনিবার

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 6, 2024No Comments2 Mins Read

    ঢাকা : টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় তিনি শপথ নেবেন। এদিকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নতুন সরকার গঠন হচ্ছে। সেই শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৮ জুন) ভারত যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার শপথ নেবেন মোদি। তবে, বৃহস্পতিবারের (৬ জুন) প্রতিবেদনে জানানো হয়, রোববার (৯ জুন) সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠান হচ্ছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। এ ছাড়া, নেপালের প্রধানমন্ত্রী পুস্পা কামালকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    ভারতে নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার হয় ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি এবারের নির্বাচনে তার চেয়ে কম আসনে জয়লাভ করেছে। কিন্তু শেষ পর্যন্ত জোট সঙ্গীদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে ওবায়দুল কা‌দের বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন। বৃহস্প‌তিবার (৬ জুন) বিকেলে সংসদে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে এ কথা জানান তি‌নি।

    এর আগে, প্রেস উইং থেকে জানা‌নো হ‌য়ে‌ছি‌ল, শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version