Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অনলাইন যৌন হেনস্তার শিকার বিশ্বের ৩০ কোটিরও বেশি শিশু
    তথ্যপ্রযুক্তি

    অনলাইন যৌন হেনস্তার শিকার বিশ্বের ৩০ কোটিরও বেশি শিশু

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কJune 7, 2024No Comments2 Mins Read

    তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে প্রতি বছর ৩০ কোটি ২০ লাখ শিশু অনলাইনে যৌন হেনস্তার শিকার হচ্ছে। শতকরা হিসেবে এই হার বিশ্বের মোট শিশুদের ১২ দশমিক ৬ শতাংশ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরা বিশ্ববিদ্যালয় এবং শিশুদের অনলাইনে যৌন নির্যাতন বিষয়ক ওয়াচডগ সংস্থা চাইল্ডলাইটের যৌথ উদ্যেগে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এ তথ্য। খবর স্কাই নিউজের।

    গবেষণায় দেখা গেছে, বিভিন্নভাবে শিশু ও অপ্রাপ্তবয়স্কদেরকে ফাঁদে ফেলে অনলাইনে যৌন আলাপে আসতে কিংবা নিজেদের খোলামেলা-রগরগে ছবি-ভিডিও শেয়ার করতে প্ররোচিত করে অপরাধীরা। এমনকি অনেক অপরাধী এসব ভিডিও গোপনে নিজের সংগ্রহে রেখে পরে সেগুলো দিয়ে শিশুদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইলও করে। ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকরা জানিয়েছেন, যুক্তরাজ্যের ১ কোটি ৮০ লাখ পুরুষই অনলাইনে শিশুদের নিপীড়নের সঙ্গে জড়িত। শতকরা হিসেবে এই সংখ্যা দেশটিতে বসবাসকারী মোট পুরুষের ৭ শতাংশ।

    গবেষকদের মতে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের চেয়েও ২০ গুণ বড় জায়গা লাগবে শিশুদের যৌন নিপীড়নকারী সব প্রাপ্তবয়স্ক ব্রিটিশ পুরুষকে একত্র করতে হলে। অনলাইনে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নকারী পুরুষের সংখ্যা যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়াতেও কম নয়। যুক্তরাষ্ট্রের ১ কোটি ৪০ লাখ পুরুষ স্বীকার করেছেন যে তারা জীবনে এক বা একাধিকবার অনলাইনে শিশুদের কোনো না কোনোভাবে যৌন নিপীড়ন করেছেন। আনুপাতিক হিসেবে বলা যায়, দেশটির প্রতি ৯ জনে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ পেডোফিলিক (শিশুদের যারা যৌন নিপীড়ন করে)। এছাড়া অস্ট্রেলিয়ার মোট প্রাপ্তবয়স্ক পুরুষদের ৭ দশমিক ৫ শতাংশই জঘন্য এ অপরাধে জড়িত।

    আন্তর্জাতিক শিশু সুরক্ষা বিষয়ক গবেষক এবং ইউনিভার্সিটি অব এডিনবরার অধ্যাপক ডেবি ফ্রাই এ প্রসঙ্গে বলেন, আমাদের ধারণা বাস্তবে নির্যাতনের শিকার শিশু ও নির্যাতনকারী পুরুষের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। কারণ আজকের যুগেও অনেক শিশু এ ব্যাপারে কথা বলতে সংকোচবোধ করে। কিন্তু আসলে ব্যাপারটি ভয়ঙ্কর। কারণ একবার এ ধরনের অপরাধীদের খপ্পরে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আর যদি কোনো শিশু বেরিয়ে আসতে সক্ষমও হয়, তাহলেও নিপীড়নের স্মৃতি তাদেরকে জীবনের বড় একটা সময় কিংবা জীবনভর তাড়া করে বেড়ায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড ২৬

    November 15, 2026

    আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৬

    November 13, 2026

    প্রসূতি স্বাস্থ্যে নতুন উদ্ভাবন ‘মায়াবেল্ট’ এর জন্য অ্যাওয়ার্ড জিতল পলিনোমিয়াল ইনস্টিটিউট

    October 6, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version