Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভিডিও করতে গিয়ে ব্লগারের করুণ মৃত্যু
    বাংলাদেশ

    ভিডিও করতে গিয়ে ব্লগারের করুণ মৃত্যু

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJune 8, 2024Updated:June 8, 2024No Comments2 Mins Read

    সিরাজগঞ্জ: প্রাইভেটকারের ছাদ খুলে ভিডিও করার সময় ইলিয়ট ব্রিজের (বড়পুল) রেলিংয়ে ধাক্কা লেগে রবিউল আজিম তনু (৩০) নামে এক ব্লগারের মৃত্যু ঘটেছে। আজ শনিবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী ইলিয়ট ব্রিজের (বড়পুল) ওপর এ ঘটনা ঘটে।

    নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

    এতে শোক প্রকাশ করে আর এস ফাহিম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন- “আজ রোজ ০৮.০৬.২০২৪ ভোর ৫:৩০মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিভাবে বর্ণনা করবো কিছুই বুঝতে পারতেছি না । বার বার মনে হচ্ছে সব কিছু কেমন জানি একটি দুঃসপ্ন এর মতো । কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে ভাইটি আর নেই । চোখের সামনে সব দেখেছি ভাই যা কোনোদিন ও বুঝাতে পারবো না।”

    সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক পুরোনো হওয়ায় ইলিয়ট ব্রিজ দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ। ভারী যান যাতে চলাচল করতে না পারে সেজন্য ইলিয়ট ব্রিজের (বড়পুল) দুই প্রান্তে রেলিংয়ের সঙ্গে লোহার পাইপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। রবিউল আজিম তনু একজন জনপ্রিয় ব্লগারের। এসএস রোডের বাসিন্দা মুখলেসুর রহমান নামে এক বন্ধুর দাওয়াতে তিন বন্ধুসহ সিরাজগঞ্জে বেড়াতে আসেন রবিউল।

    তিনি আজ ভোরে একটি জিপের ছাদ খুলে শহরের ইলিয়ট ব্রিজের সৌন্দর্যের দৃশ্য গাড়ির উপর থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলেন। এ সময় ইলিয়ট ব্রিজের (বড়পুল) রেলিংয়ের সঙ্গে স্থাপন করা ওই লোহার পাইপে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না থাকায় দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

    ডেইলি ঢাকা প্রেস/রেজাই রাব্বী/০৮ জুন,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version