Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মৌসুম শুরুর আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর ডিএসসিসি
    বাংলাদেশ

    মৌসুম শুরুর আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর ডিএসসিসি

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 11, 2024No Comments2 Mins Read

    ঢাকা: প্রতিবছর রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে ভর্তির পাশাপাশি মারাও যান অনেকে।

    এ বছর মৌসুম শুরুর আগেই নগরীতে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। তাই, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগে-ভাগেই তৎপর হয়ে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

    মঙ্গলবার (১১ জুন) ডিএসসিসির উদ্যোগে চালানো হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম।

    মৌসুম শুরু হওয়ার আগেই ডিএসসিসির আওতাধীন সব সরকারি হাসপাতাল, থানা ও পুলিশ ফাঁড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

    এদিন সকাল সাড়ে ৯টায় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরের নেতৃত্বে রাজধানীর শাহবাগ থানায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালানো হয়। এ সময় শাহবাগ থানার পেছনের জঙ্গলে ডাম্পিং করে রাখা গাড়িগুলো প্রথমে পরিষ্কার করা হয়। এরপর সেখানে মশার লার্ভা ধ্বংসে ওষুধ দেওয়া হয়।

    শাহবাগ থানার পাশাপাশি ডিএসসিসির আওতাধীন অন্যান্য থানা ও পুলিশ ফাঁড়িতেও মঙ্গলবার (১১ জুন) ও বুধবার (১২ জুন) এই কার্যক্রম চালানো হবে বলে জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।

    তিনি বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতায় দেখেছি, ঢাকা শহরের থানাগুলোয় পরিত্যক্ত যে যানবাহন ও পাত্র থাকে সেগুলোতে ব্যাপকভাবে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ কারণে এবার মৌসুম শুরুর আগেই ঢাকা শহরের সব থানা, পুলিশ ফাঁড়ি, সরকারি হাসপাতালগুলো পরিষ্কার করে দিচ্ছি এবং মশক নিধনে চিরুনি অভিযান পরিচালনা করছি। যেন এই এলাকাগুলো এডিস মশার লার্ভা থেকে মুক্ত থাকে।

    ঈদের পরে আরও ব্যাপকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version