Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » “মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, অপপ্রচার বাস্তবতা” বিষয়ে কনফারেন্স
    বাংলাদেশ

    “মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, অপপ্রচার বাস্তবতা” বিষয়ে কনফারেন্স

    প্রসেনজিত চৌধুরীBy প্রসেনজিত চৌধুরীJune 13, 2024No Comments2 Mins Read

    প্রসেনজিত চৌধুরী: মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, অপপ্রচার বাস্তবতা” বিষয়ে আজ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্যে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মুক্তিযোদ্ধা কোটা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক শ্লোগানকে দিয়ে এবং আন্দোলন করে কিছু হবেনা এমন কি সংবিধান সংশোধনের ও সুযোগ নেই।

    জাতিসংঘের মহাসচিব ও কোটামুক্ত নয়। আমরা যেহেতু বীর মুক্তিযোদ্ধার সন্তান বা প্রজন্ম আপনাদের দৃষ্টিতে আমরা মেধাহীন। আমরা জানিনা মেধা কাকে বলে, সরকারের এমন কোনো নির্দেশনা আছে কিনা যে, এক ঘণ্টায় কত পাতা মুখস্থ করলে, এক প্রশ্ন কত দিন স্মৃতিতে থাকলে তাকে মেধা বলে। আমরা মনে করি, যে যেটা করতে পারে, যে ব্যক্তি যেটায় দক্ষ সেটাতে তার মেধা আছে। এবং যেটা যে ব্যক্তি করতে পারেনা সেখানে তার মেধা নেই। আপনি যদি ইংরেজি ভালো না পারেন তাহলে আপনার ইংরেজিতে মেধা নেই কিন্তু আপনি বাংলা ভালো পারেন আবার যে গণিত ভালো পারেনা তার গণিতে মেধা নেই কিন্তু মেধা নেই বলা যাবে না।

    নিজেকে সারাদিন মেধাবী বলে বলে চিল্লান অথচ কোটা বাতিলের পর যোগ্য প্রার্থীর অভাবে ৪০তম বিসিএসে-৬১৫টি (২৩ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো অনলাইন), ৪১তম বিসিএসে ১৬টি (৩রা আগস্ট, ২০২৩ ডেইলি ক্যাম্পাস), ৪৩তম বিসিএসে ৭০১টি পদ পূরণ করা সম্ভব হয়নি।

    এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ৪/০২/২০২৩ খ্রি. মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে কেউই প্রিলি পাস করেনি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৭/৬/২০২৪ খ্রি. প্রকাশিত ফলাফলে গ্যাস টেকনিশিয়ান পদে কোনো প্রার্থী পাস করেনি, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে ৭/৫/২০২৪ খ্রি. প্রকাশিত বৈজ্ঞানিক কর্মকর্তা পদের ফলাফলে কেউ পাস করেনি, পিএসসির ০১/১১/২০২৩ খ্রি. প্রকাশিত ফলাফলে উপসহকারী প্রকৌশল (টেলিভিশন) পদে কেউ পাস করেনি, পিএসসির ১৩/৪/২০২২ খ্রি. প্রকাশিত ফলাফলে উপসহকারী প্রকৌশল পদে (হার্ডওয়ার, সফটওয়্যার ও নেটওয়ার্ক) কেউ পাস করেনি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৮/০৮/২০২২ খ্রি. প্রকাশিত ওয়ার্ড কিপার পদ কেউ পাস করেনি, পিএসসির ১৭/১০/২০২২ খ্রি. প্রকাশিত প্রধান শিক্ষক পদে কেউ পাস করেনি, পিএসসির ৪ জানুয়ারি, ২০২১ খ্রি. ব্যক্তিগত কর্মকর্তা পদে কেউ পাস করেনি, পিএসসির ৩/১১/২০২১ খ্রি. প্রকাশিত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কেউ পাস করেনি, ২৭/২/২০২১ খ্রি. পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ পদে কেউ পাস করেনি, ২৭/৪/২০২২ খ্রি. খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে প্রকাশিত ফলাফলে কেউ পাস করেনি, ২২/০১/২০২০ খ্রি. চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী সিস্টেম এনালিস্ট পদে কেউ পাস করেনি। যেহেতু কোনো যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না তাহলে সারাদিন মেধাবীরা মুক্তি পাক মুক্তিযোদ্ধা কোটা নিপাত যাক এমন স্লোগান দিয়ে লাভ কি? শয়তানও মেধাবী ছিল। যে মেধা দেশ ও জনকল্যাণে কাজে আসেনা তাকে মেধা বলেনা।

    একটা দেশের উন্নয়নের মেধার চেয়ে দেশপ্রেম বেশি দরকার। এদেশের শ্রেষ্ঠ মেধাবী রেমিট্যান্স যোদ্ধারা, কৃষকরা, গার্মেন্টস শ্রমিক যারা দেশের মূল চালিকা শক্তি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version