Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অনুদান পেল ২০ সিনেমা
    আনন্দলোক

    অনুদান পেল ২০ সিনেমা

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকজুন ১৩, ২০২৪No Comments3 Mins Read
    চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দেওয়ার জন্য প্রতি বছর সরকার অনুদান প্রদান করে। সেই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরের ২০টি সিনেমাকে অনুদান দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে ১৬টি ছবির প্রযোজকরা পাচ্ছেন ৭৫ লাখ টাকা করে। আর বাকি ৪টি সিনেমার প্রযোজকরা পাচ্ছেন ৫০ লাখ করে।

    বুধবার (১২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে অনুদানের জন্য নির্বাচিত ছবিগুলোর তথ্য উল্লেখ করা হয়েছে।

    বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদানপ্রাপ্তদের নামের তালিকা দেওয়া হয়েছে।

    ২০টি চলচ্চিত্রের মধ্যে ১৬টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৭৫ লাখ টাকা করে, আর বাকি ৪টি চলচ্চিত্রকে দেয়া হয়েছে ৫০ লাখ টাকা করে। এই চারটির মধ্যে দুটি শিশুতোষ এবং দুটি প্রামাণ্যচিত্র শাখা।

    মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় অনুদান পেয়েছে ‘পাকিস্তানে বন্দিজীবন’ ও ‘ছোঁয়া। পাকিস্তানে বন্দিজীবন সিনেমার পরিচালক ও প্রযোজক সাজেদুল ইসলাম। ছোঁয়ার পরিচালক ও প্রযোজক রাকিবুল হাসান।

    শিশুতোষ শাখায়  ‘অদ–ভুত’ সিনেমার জন্য রাইদ মোরশেদ ও ‘চলনবিলের মানিক’ সিনেমার জন্য অনুদান পেয়েছেন নিয়ামুল মুক্তা৷ অদ-ভুত পরিচালনা করবেন তাওকীর ইসলাম। অন্যদিকে প্রযোজনার পাশাপাশি চলনবিলের মানিক সিনেমাটি পরিচালনা করবেন নিয়ামুল মুক্তা। প্রামাণ্যচিত্র শাখায়  অনুদান পেয়েছে ‘নো ম্যাডস অব দ্য নর্থ’, পরিচালক ও প্রযোজক পিপলু আর খান। অন্যটি ‘কালের যাত্রা’,  প্রযোজক ও পরিচালক হিসেবে রয়েছেন রাসেল রানা দোজা।

    সাধারণ শাখায় অনুদান পেয়েছে ‘মিহিন গাথা’: প্রযোজক ও পরিচালক মির্জা শবনব ফেরদৌসী; ‘ঠিকানা’: প্রযোজক ও পরিচালক জাহাঙ্গীর হোসেন বাবর; ‘সুরাইয়া’: প্রযোজক ফজলে হাসান শিশির, পরিচালক রবিউল আলম রবি; ‘জয়া’ : প্রযোজক ও পরিচালক  গোলাম মোস্তফা; ‘লোভ’ : প্রযোজক পিংকি আক্তার, পরিচালক সঞ্জয় সমাদ্দার; ‘সখী রঙ্গমালা’: প্রযোজক ও পরিচালক এন রাশেদ চৌধুরী; ‘জাত’: প্রযোজক  শেলী কাদের, পরিচালক নারগিস আক্তার; ‘ময়নার চার’: প্রযাজক সুমন পারভেজ, পরিচালক জেড এম মোস্তাফিজুর রহমান বাবু; ‘কালবেলা’:  প্রযোজক ও পরিচালক ইব্রাহীম খলিল মিশুক (মিশুক মনি); ‘সেয়ানা’: প্রযোজক মনোজ প্রামাণিক, পরিচালক ইকবাল হাসান খান; ‘আজিরন’: প্রযোজক ও পরিচালক গীতালি হাসান; ‘পোস্টমর্টেম’: প্রযোজক মো. নিজাম উদ্দিন, পরিচালক, আরিফ সিদ্দিকী; ‘হা ঘরে’: প্রযোজক নূর মনির, পরিচালক নাসরুল্লাহ মানসুর; ‘মুক্তিযুদ্ধের চেতনা’: প্রযোজক ও পরিচালক দেওয়ান নজরুল।

    ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় অনুদান পেয়েছে দুটি সিনেমা। এগুলো হলো ‘অপরাজিত ৭১’; প্রযোজক ও পরিচালক মঈন উদ্দিন পাঠান। আন্যটি ‘জলদাসী’। এটির প্রযোজক ও পরিচালক মো. আবদুল খালেক (খালেক সাদমান)। শিশুতোষ শাখায় অনুদান পাচ্ছে ‘ডালিমকুমার ও তালপুকুরের কিচ্ছা’। এটি প্রযোজক ও পরিচালক সামির আহমেদ। সাধারণ শাখায় অনুদান পেয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো জুয়েইরাযাহ মউয়ের ‘মৌতালি পিঠার ঘ্রাণ’, এস এম কামরুল আহসানের ‘ফিনিক্স পাখি’ ও মোহাম্মদ মামুন ছোবহানীর ‘আবু ইব্রাহিমের মৃত্যু’। প্রতিটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাই ২০ লাখ করে টাকা অনুদান পাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ৮:৩৪)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version